শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

শিরোনাম
ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে দেশের জনগণ আর ছাড় দেবে না: ওয়াদুদ ভূঁইয়া মুক্তিযুদ্ধের কথা বলতে গিয়ে হিমালয়সম চাপ সহ্য করতে হচ্ছে: ফজলুর রহমান যুক্তরাষ্ট্রের বাজারে নতুন শুল্কের চাপে বাংলাদেশ, সামনে পাঁচ সপ্তাহের পরীক্ষা জানুয়ারি থেকে ৬৪ জেলায় ক্রীড়া ক্যালেন্ডার দেওয়া হবে: আমিনুল হক সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি

গড়ার আগেই রাজ-মিমের ভাঙন!

নিউজ ডেস্ক :: সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। এরপর প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘আমার আছে জল’ সিনেমা দিয়ে বড়পর্দায় তার পথচলা শুরু। আর সিনেমায় শরিফুল রাজের যাত্রা শুরু হয় রেদওয়ান রনির ‘আইসক্রিম’র মাধ্যমে।

সম্প্রতি রাজ-মিম অভিনীত ‘পরাণ’ আর ‘দামাল’ দর্শকদের মন জয় করে নিয়েছে। আর তাদের দিকে তাকিয়ে শোবিজে অনেকেই স্বপ্ন দেখছেন নতুন এক জুটির। কিন্তু দুজনের জুটি গড়ে ওঠার আগেই দেখা দিয়েছে ভাঙনের সুর!

নির্মাতা আবু রায়হান জুয়েল তার নতুন সিনেমা ‘পথে হলো দেখা’য় মিমকে কাস্ট করেছেন। আর বিপরীতে তিনি শরিফুল রাজের কথা ভাবছেন। কিন্তু সিনেমায় চুক্তিবদ্ধ হয়েও কাজটি করবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন মিম। এমনটাই জানালেন নির্মাতা আবু রায়হান জুয়েল।

নির্মাতার ভাষ্য, ‘আমার নতুন ছবি “পথে হলো দেখা”য় মিমকে প্রায় এক বছর আগেই চুক্তিবদ্ধ করিয়েছি। রাজও স্ক্রিপ্ট দেখছেন। কিন্তু দুদিন আগে মিমকে ফোন করলে তিনি জানান, ছবিটি তিনি করবেন না। তবে কেন করবেন না- তা বলেননি।’

ধারণা করা হচ্ছে, সম্প্রতি শরিফুল রাজের সঙ্গে জড়িয়ে বিদ্যা সিনহা মিমের বিরুদ্ধে অভিযোগ আনেন পরীমনি। এই নিয়ে শোবিজ পাড়া থেকে শুরু করে নেটদুনিয়ায় তুমুল আলোচনা-সমালোচনা হয়েছে।

কথা রটে, শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন মিম! আর স্বামী রাজের বিরুদ্ধে এমন অভিযোগ আনেন পরী নিজেই। হয়তো এসব কারণেই সিনেমাটি করবেন না মিম। এর আগে পরীমনিকে নিয়ে এই নির্মাতা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নির্মাণ করেন। মুক্তির অপেক্ষায় থাকা এই সিনেমাতে পরীর বিপরীতে আছেন সিয়াম আহমেদ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: