শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

শিরোনাম
সোমেশ্বরী নদীতে অবৈধ বালু উত্তোলন, ১২ ইজিবাইক জব্দ সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

পার্কে এসে যে কারণে ক্ষেপে গেলেন ক্যাটরিনা

নিউজ ডেস্ক :: কাজের ফাঁকে নিয়মিত শরীরচর্চা এবং যোগব্যায়াম করেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি পার্কে গিয়ে মেজাজ হারিয়েছেন এই নায়িকা।

এর কারণ, বিমানবন্দর কিংবা পাড়ার রাস্তা— তারকাদের বের হতে দেখলেই ছুটে আসেন ফটোগ্রাফাররা। ব্যাপারটি খুব একটা পছন্দ করেন না ক্যাটরিনা কাইফ। কিন্তু নিজের মান রাখতে মাঝেমাঝে হাসিমুখে পোজ় দেন।

কিন্তু পার্কে শরীরচর্চা করতে গিয়েও তিনি ফটোগ্রাফারদের আড়াল করতে পারেননি। তাই সেসময় তার ছবি তুলতে গেলে ক্যামেরা বন্ধ করতে বলেন ক্যাটরিনা। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।

ঘটনাটি শুক্রবারের। মুম্বাইয়ের একটি পার্কে বন্ধু ইয়াস্মিন করাচিওয়ালার সঙ্গে সান্ধ্য ভ্রমণে বের হয়েছিলেন ক্যাটরিনা। আশপাশের মানুষও সেখানে নিয়মিত জগিং করতে বা হাঁটতে আসেন।

কিন্তু শুক্রবার ক্যাটরিনাকে গাড়ি থেকে নামতে দেখা মাত্রই ক্যামেরা নিয়ে জড়ো হতে শুরু করেন ফটোগ্রাফাররা। তারা ছবি, ভিডিও তোলা শুরু করতেই ক্যাটরিনা বলেন, ‘শোনো শোনো, ক্যামেরা নীচে করো। আমরা এখানে শরীরচর্চা করতে এসেছি। নিজেদের মতো সময় কাটাতে চাইছি।

কিন্তু তারপরও কেউ কেউ ফোনে ছবি তুলতে যাচ্ছিলেন। ক্যাটরিনা তাদের উদ্দেশেও বললেন, ‘দয়া করে ফোনটাও নীচে নামাও। একদম ছবি তুলবে না।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: