শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম
সয়াবিন তেলের মূল্য আরও বেশি হওয়ার কথা ছিল: বাণিজ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি

সুটিং শেষ করলেন রানা বর্তমানের “ইতি তোমার মেয়ে”

নিউজ ডেস্ক :: ঠান্ডা মস্তিষ্কের নির্মাতা রানা বর্তমান বরাবরের মতো এবারও একটি চমক নিয়ে উপস্থাপন করছেন টেলিফিল্ম “ইতি তোমার মেয়ে। ট্রেন্ডি কিংবা ভিউ নির্ভর গল্প পিছনে ছুঁটছে প্রডিউসার, ছুঁড়ছে নির্মাতারা, ছুটছেন অভিনেতা অভিনেত্রীরা কিন্তু মেধাবী নির্মাতা রানা বর্তমান সব কিছুকে তোয়াক্কা না করে, শামীম শিকদারের রচনা, সাহেদ চৌধুরীর প্রযোজনায় নির্মাণ করলেন ইতি তোমার মেয়ে।

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত টেলিফিল্ম “ইতি তোমার মেয়ে” অভিনয় করেছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, আবু হুরায়রা তানভীর, টুটুল চৌধুরী, লিটন খন্দকার, মীর নাসিমুল ইসলাম, সাজিব সিং, আনভি রনিও, টিপু সুলতান, মিথিলা, মিসকাত মাহমুদ, মাইমুনা তারা, বিশেষ চরিত্রে জাফনা সুবাইতা হাসান সহ অনেকে। টেলিফিল্মটি চিত্রগ্রহণ করেছেন বর্তমান সময়ের ব্যস্ততম চিত্রগ্রাহক সানি। ভিডিও সম্পাদনার কাজটি করছেন জাজ মাল্টিমিডিয়ার ভিডিও এডিটর সুজন শুভ্র। টেলিফিল্ম এর ব্যাকগ্রাউন্ড স্কোর করবেন রিপন খান, লাইট ডিজাইনার জিয়া, ড্রোন পাইলট অরণ্য জিয়া।

টেলিফিল্ম সম্পর্কে নির্মাতা রানা বর্তমান বলেন, আমাদের ইউনিটের প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী অনেক যোগ্য এবং সফল। যার যার জায়গা থেকে তাদের সবচেয়ে সেরাটা উপস্থাপন করেছেন আমাদের “ইতি তোমার মেয়ে” টেলিফিল্ম’এ, বিশেষ করে আবু হুরায়রা তানভীর, টুটুল চৌধুরী, শবনম ফারিয়া সহ ইউনিটের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ইনশাআল্লাহ খুব শীঘ্রই টেলিভিশনের পর্দায় আমাদের কাজটি দেখতে পারবেন বলে আশা ব্যক্ত করেন নির্মাতা রানা বর্তমান।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: