মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে হবে স্বাস্থ্য সুরক্ষা কর্নার কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে পদ গেল বিএনপি নেতার তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা কমতে পারে এলজিইডির ক্রিম্প-ক্রিলিকের কার্যক্রম পর্যালোচনায় কেএফডব্লিউর মিশন চট্টগ্রাম বন্দরের নিরাপত্তায় সন্তুষ্ট মার্কিন কোস্ট গার্ডের প্রতিনিধিদল ঢাবিতে সাংবাদিকদের ওপর হামলা: চারজনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেটের সুপারিশ ক্যাশলেস ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের শোভাযাত্রা-আলোচনা সভা ক্ষমতার মোহে দেশে নাশকতা করছেন শেখ হাসিনা: রিজভী সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলেই গ্রেপ্তার হবে পলাতক আসামিরা সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

বেসরকারি বিদ্যালয়ে ভর্তি লটারির ফল প্রকাশ

নিউজ ডেস্ক :: ২০২৩ শিক্ষাবর্ষে দেশের বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ভর্তির ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়েছে। এখন থেকে শিক্ষার্থী ভর্তির নির্ধারিত ওয়েবসাইট ও মেসেজ অপশনে গিয়ে ফলাফল জানা যাবে।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ল্যাপটপের বাটন টিপে লটারির উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন- শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খালেদা আক্তার, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. এম. হাবিবুর রহমানসহ শিক্ষা মন্ত্রণালয় ও টেলিটকের উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এর আগে গতকাল সোমবার বিকেলে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের (মহানগরী ও জেলা সদরের সদর উপজেলা পর্যায়ে) ডিজিটাল লটারির ফল প্রকাশ করা হয়।

চলতি বছর দেশের বেসরকারি বিদ্যালয়ে ৯ লাখ ২৫ হাজার ৭৮০টি শূন্যপদের বিপরীতে আবেদন জমা পড়েছে মাত্র ২ লাখ ৬০ হাজার ৯৩৩টি। ফলে আসন খালি থাকবে ৬ লাখ ৬৪ হাজার ৮৪৭টি।

আর সরকারিতে ১ লাখ ৭ হাজার ৮৯০টি শূন্য আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬ লাখ ২৬ হাজার ৫৯টি। সে হিসেবে প্রতি আসনে ভর্তি হতে লড়বে ৫ দশমিক ৮ জন শিক্ষার্থী। সরকারি স্কুলের লটারির ফলাফল গতকাল সোমবার দুপুরে প্রকাশ করা হয়।

এর আগে ২০২১ ও ২০২২ সালে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তি কার্যক্রম অনলাইন ও লটারির মাধ্যমে করা হয়। এরই ধারাবাহিকতায় সরকারি ও বেসরকারি (মহানগর, জেলা সদর ও উপজেলা সদর) মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৩ শিক্ষাবর্ষে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করার সিদ্ধান্ত নেয় সরকার।

দুটি পদ্ধতিতে জানা যাবে ফলাফল:
যে কোনো টেলিটক মোবাইল নম্বর থেকে নিম্নোক্ত ফরমেটে SMS করুন ১৬২২২ নম্বরে:
SMS Format: GSA<space>RESULT <space>USERID Reply: GSA 2023: ইউজার আইডি, XXX, জন্ম নিবন্ধন: XXX, EIIN: XXX, Class XXXX, Shift: XXX, Version:XXX, Status: XXX, এর জন্য নির্বাচিত

এছাড়াও অনলাইনে ফলাফল পেতে নিম্নোক্ত ওয়েবসাইটে ব্রাউজ করুন- gsa.teletalk.com.bd


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: