বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
পাহাড় থেকে ঝরে পড়ল মেঘের জলপ্রপাত, হারিয়ে গেল চূড়ায় থাকা ভাস্কর্যও পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা

নিয়ম না মানলে ৭ দিন বন্ধ থাকবে টুইটার অ্যাকাউন্ট

নিউজ ডেস্ক :: টুইটার ব্যবহারকারীদের জন্য এবার নতুন সতর্কবার্তা দেওয়া হয়েছে। নিয়ম না মানলে ব্যবহারকারীর টুইটার অ্যাকাউন্টটি ৭ দিনের জন্য সাসপেন্ড করা হবে।

টুইটারের মালিক ইলন মাস্ক জানান, অসৎ উদ্দেশ্যে আপনি যদি কারও ব্যক্তিগত তথ্য টুইটারে দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে টুইটার। কোনো ব্যক্তির ঠিকানা, মোবাইল নম্বর, সেই ব্যক্তির সন্তানরা কোন স্কুলে পড়ে, এ ধরনের ব্যক্তিগত তথ্য প্রকাশ করলে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হবে। অর্থাৎ ৭ দিনের জন্য আপনি টুইটার ব্যবহার করা থেকে বঞ্চিত থাকবেন।

ইলন মাস্ক জানান, ‘গত রাতে আমার গাড়িতে আমার ছেলে লস অ্যাঞ্জেলসে যাচ্ছিল, আমি ছিলাম না। তবে আমি আছি ভেবে একজন আমার গাড়ি ধাওয়া করে। একটা সময় আমার গাড়ি আটকে সে ব্যক্তি গাড়ির ছাদে উঠে পড়ে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে।

মাস্ক বলেন, টুইটারে এমন কিছু অ্যাকাউন্ট আছে যারা তার লাইভ লোকেশন ফলো করে। শুধু তাই নয়, তা টুইটারে পোস্টও করা হয়। আর সেখান থেকে তথ্য পেয়েই তার গাড়িটি ধাওয়া করা হয়েছিল বলে দাবি ইলন মাস্ক। সেই কারণেই প্রতিটি ব্যবহারকারীর ব্যক্তিগত সুরক্ষার কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন মাস্ক।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: