শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

শিরোনাম
প্রধানমন্ত্রী ও ইসির সংলাপে একসঙ্গে যাবে ১১ দল শিশুস্বাস্থ্য বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা নাইট্যাগের সভাপতি গোপালগঞ্জের লোকজন দিয়ে সন্ত্রাস করে লাভ হবে না: আইনমন্ত্রী গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন

জাতিসংঘের শরণার্থী দূতের পদ ছাড়লেন অ্যাঞ্জেলিনা জোলি

নিউজ ডেস্ক :: জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূতের পদ ছাড়লেন অস্কারজয়ী হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ২০০১ সালে ইউএনএইচসিআরে কাজ শুরু করেন যুক্তরাষ্ট্রের তারকা অভিনেত্রী জোলি। ২০১২ সালে তিনি সংস্থাটির বিশেষ দূত হন।

জোলি বলেছেন, আমি বিশ্বাস করি ইউএনএইচসিআর অনেক কিছুই করেছে। বিশেষ করে জরুরি সহায়তার মাধ্যমে জীবন বাঁচিয়েয়েছে এই সংস্থা।’ পদত্যাগের ঘোষণা দিয়ে ৪৭ বছর বয়সী এই তারকা ইনস্টাগ্রামে পোস্টে বলেন, ২০ বছরের বেশি সময় কাজ করার পর আমি সংস্থাটির দায়িত্ব ছাড়ছি।

তিনি লিখেছেন, শরণার্থীরা হলেন তারা যাদের আমি সবচেয়ে বেশি প্রশংসা করি এবং আমার বাকি জীবন তাদের সঙ্গে কাজ করার জন্য নিবেদিত। ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে জোলি বলেন, আমি এখন এমন সংস্থাগুলোর সঙ্গে কাজ করব যাদের নেতৃত্ব আরও বেশি সরাসরি প্রভাব ফেলে।

ইউএনএইচসিআর এক বিবৃতিতে জোলির দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে বলেছে, অ্যাঞ্জেলিনা জোলি অক্লান্ত পরিশ্রম করেছেন। ৬০টিরও বেশি ফিল্ড মিশন চালিয়েছেন। এসবের মধ্য দিয়ে তিনি মানুষের দুঃখ কষ্টের গল্প তুলে ধরেছেন।জোলি এখন আরও বিস্তৃত মানবিক ও মানবাধিকার ইস্যুতে নিযুক্ত হবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: