শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

শিরোনাম
গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী

শীতে উত্তাপ ছড়াচ্ছেন জয়া

নিউজ ডেস্ক :: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। অভিনয়ের পাশাপাশি তিনি বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও। যার প্রমাণ মেলে তার ফেসবুক বা ইনস্টাগ্রামে। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন বা ভালো লাগা মুহূর্তের নানা স্থিরচিত্র-ভিডিও তিনি ভক্ত-দর্শকদের সঙ্গে শেয়ার করে থাকেন।

গতকাল সোমবার জয়া তার ফেসবুকে কিছু ছবি শেয়ার করেন। যা দেখে রীতিমতো মন্তব্যের ঘরে হুমড়ি খেয়ে পড়েছেন নেটিজেনরা। শীতের সময় জয়ার খোলামেলা ছবি যেন মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। আর মন্তব্যের ঘর ভরে যায় ইতিবাচক-নেতিবাচক কথায়।

মাসুদ রানা নকীব নামে একজন লিখেছেন, ‘প্রচুর উষ্ণতা ছড়িয়ে দিতে হবে।’একজন মজা করে বলেন, ‘এক সময়ের দাপুটে অভিনেত্রী জয়া আহসান টাকার অভাবে শীতের জামা কিনতে পারতেছে না।’

আরেকজন প্রশংসা করে লিখলেন, ‘অসাধারণ সুন্দর লাগতাছে তোমাকে।’তবে বেশির ভাগ মন্তব্যই- শীতের রাতে উত্তাপ ছড়াচ্ছেন জয়া। অবশ্য এসব নিয়ে বরাবরের মতো এবারও নিশ্চুপ জয়া।

প্রকাশিত ছবিগুলোতে এই নায়িকাকে যেমন মোহনীয় রূপে দেখা গেছে, তেমনি স্টাইলেও দেখা গেছে বৈচিত্র্য। যদিও নেটিজেনদের একাংশ ছবিগুলো দেখে নেতিবাচক মন্তব্য করেছেন। সমালোচকদের বেশির ভাগই জয়ার সংক্ষিপ্ত পোশাক নিয়ে কথা বলেছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: