মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

ভারতে দুই হাজারের বেশি করোনা রোগী নিখোঁজ

নিউজ ডেস্ক : ভারতের দুই হাজারের বেশি করোনা রোগী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি ঘটেছে দেশটির তেলঙ্গানা রাজ্যে। রাজ্যের স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা যায়, গেল ১০ দিনে তেলেঙ্গানায় কোভিড রিপোর্ট পজিটিভ আসা ২ হাজারের বেশি মানুষকে খুঁজে পাচ্ছে না। এতে গতকাল বৃহস্পতিবার একটি বিবৃতি দেয় রাজ্য প্রশাসন। খবর আনন্দবাজার পত্রিকা’র।

দফতরের বিবৃতিতে বলা হয়েছে, ‘সরকারি হাসপাতাল ও অন্যান্য পরীক্ষা কেন্দ্রে গত ১০ দিন ধরে চলা র‌্যাপিড টেস্টে দু’হাজারেরও বেশি জনের পজিটিভ ফল আসে। ওই সব রোগীরা টেস্টের সময় ভুল (মিথ্যা) ফোন নম্বর দিয়েছিলেন। অনেকে তাদের বাড়ির ঠিকানাও ভুল দিয়েছিলেন। এখন স্বাভাবিকভাবেই তাদের খোঁজ মিলছে না। মূলত সামাজিকভাবে বিচ্ছিন্ন হওয়ার ভয় থেকেই রিপোর্টে মিথ্যা তথ্য দিয়েছিলেন এসব রোগীরা। এমনটাই ধারণা কর্তৃপক্ষের। বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গ্রেটার হায়দরাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের কমিশনার ডিএস লোকেশ কুমার।

উল্লেখ্য, করোনায় আক্রান্তের দিক দিয়ে দেশটির বিশ্বে ভারতের অবস্থান এখন তৃতীয়তে। এদিকে গত কয়েক দিন ধরেই হায়দরাবাদসহ তেলঙ্গানায় করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সেই রাজ্যে এক হাজার ৬৭৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে তেলঙ্গানা স্বাস্থ্য দফতর। এখন পর্যন্ত সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। এতে মারা গেছেন ৩৯৬ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: