শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম
গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী

জীবনবাজির গল্পের ‘নিকষ’-এ ফারিণ

এক বাড়িতে থাকা দুই বোন। মাথার ওপর একই ছাদ হলেও দুই বোন যেন ভিন্ন দুই গ্রহের বাসিন্দা।

একজন সংসারটাকে, সম্পর্কগুলোকে আগলে রাখতে চাইছে তো অন্যজন ছুটে যেতে চাচ্ছে ঝলমলে চোরাবালির দিকে।

এই ছুটে চলার মধ্যেই সম্পর্কের বন্ধনগুলো আলাদা হতে থাকে। দুই বোনকেই মুখোমুখি হতে হয় নিকষ কালো অন্ধকারের। যার ভেতর ডুবে গেলে আর কখনোই ফেরা সম্ভব নয় যাপনের স্বাভাবিক আলোতে।

আলো ও অন্ধকারের চিরশত্রুতার ভেতর দুই বোনের জীবনবাজির গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব ফিল্ম ‘নিকষ’। মেজবাহ উদ্দীন সুমনের কাহিনি, চিত্রনাট্য ও সংলাপে এটি নির্মাণ করেছেন রুবেল হাসান।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, মীর নওফেল আশরাফী, মাহিমা সুলতানা, জয়রাজ, রাকিব হোসাইন ইভন, খালেকুজ্জামান, সাবিহা জামান, ইসরাত জাহান হৃদিকাসহ আরো অনেকে।

নির্মাতা সূত্রে জানা গেছে, শিগগিরই দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে‘তে প্রচার হবে ওয়েব ফিল্মটি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: