শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম
গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী

আমারও সংসদে যাওয়ার ইচ্ছা আছে: মাহি

নিউজ ডেস্ক :: ঢাকাই ছবির চিত্রনায়িকা মাহিয়া মাহি আগে থেকেই আওয়ামী লীগের হয়ে কাজ করছেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটিতে পদ পেয়েছেন। আগামী দুই বছরের জন্য কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করবেন তিনি।

মাহির স্বামী রাকিব সরকারও রাজনীতিতে সক্রিয়। তিনি গাজীপুর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য।

গত ৩০ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে অংশ নেয়ার জন্য মনোনয়ন ফরম কিনেছিলেন মাহি। পরে দলের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্তে মনোনয়ন দেয়া হয় মুহা. জিয়াউর রহমানকে।

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে উপনির্বাচনে জয় পেয়েছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুহা. জিয়াউর রহমান। এদিকে ভোটের আগে দলের হয়ে নৌকার পক্ষে কাজ করেছেন মাহিয়া মাহি।

বুধবার ভোটের দিন মাহি জানান, তারও সংসদে যাওয়ার ইচ্ছা আছে। পাশাপাশি দলের জন্য কাজ করে যেতে চান তিনি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: