শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

শিরোনাম
গাজীপুরে এনসিপির বিক্ষোভে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে ফাঁসির দাবি মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী

ঈদে আসছে অপু-সাইমনের ‘লাল শাড়ি’

নিউজ ডেস্ক :: ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। অনেক জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। এবার প্রযোজনায় নাম লেখালেন এ অভিনেত্রী। তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম অপু-জয় চলচ্চিত্র। সরকারি অনুদানে অপু নির্মাণ করছেন ‘লাল শাড়ি’ সিনেমাটি। এটি পরিচালনা করছেন বন্ধন বিশ্বাস। সিনেমার নায়ক সাইমন সাদিক।

এদিকে প্রযোজনার পাশাপাশি এ সিনেমার প্রধান চরিত্রে অভিনয়ও করছেন অপু বিশ্বাস। এরই মধ্যে শুটিং শেষ হয়েছে সিনেমাটির। এখন চলছে সিনেমার পোস্ট প্রোডাকশনের কাজ। ফেব্রুয়ারির মধ্যেই সব কাজ শেষ করে ‘লাল শাড়ি’ সেন্সরে জমা দেবেন বলে জানিয়েছেন পরিচালক করছেন বন্ধন বিশ্বাস।

তিনি জানান, আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেওয়ার ইচ্ছা আছে। সে লক্ষ্য নিয়ে সব কাজ চলছে। ‘লাল শাড়ি’ তৈরি হয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী তাঁতশিল্প নিয়ে।

বন্ধন বিশ্বাস বলেন, ‘লাল শাড়ি আমাদের দেশের তাঁতি জনগোষ্ঠীর গল্প। বাংলাদেশের শাড়ি একসময় দেশের বাইরেও সমাদৃত ছিল। আমরা জামদানির হারানো ঐতিহ্য তুলে ধরেছি এ সিনেমায়। দারুণ একটি কাজ হয়েছে। আশা করছি, আগামী রোজার ঈদে দর্শকদের দেখাতে পারব।’

অপু-সাইমন ছাড়া ‘লাল শাড়ি’ সিনেমায় আরও অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, সুমিত সেনগুপ্ত, দিলরুবা দোয়েল, রাশেদুজ্জামান অপু, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন ইমন সাহা।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: