রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা সোনার দামে বড় লাফ সরকার যেন ১৭ বছরের নির্যাতনের কথা ভুলে না যায়: বিরোধীদলীয় নেতা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত

শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি :: ‘বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবনমান উন্নয়ন’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৭ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়। এ সময় ডিসি সাহেলা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছেন। মাসে মাসে প্রতিবন্ধী ভাতা প্রদানসহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন।

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এটিএম আমিনুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা হোসনে আরা, সাংবাদিক দেবাশীষ ভট্টাচার্য, প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঞ্জুরুল ইসলাম, দিশারী স্বেচ্ছাসেবী সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রশীদ, বাক প্রতিবন্ধী শিশুর অভিভাবক আনিসুর রহমান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিস সহকারী হাসানুজ্জামান শরাফত।

আলোচনা শেষে ৮ জন শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির মাঝে হেয়ারিং এইড মেশিন বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আরিফুর রহমান, ব্র্যাকের জেলা সমন্বয়ক ফারহানা মিল্কীসহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: