শনিবার, ১৬ মে ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

শিরোনাম
বিগত ১৭বছর শিক্ষাকে নিয়ে রাজনীতি করা হয়েছে: এমপি খায়ের ভূঁইয়া গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি রনি, সাধারণ সম্পাদক বাঁধন ধনবাড়ীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার জাতীয় ইশতেহার থেকে বাস্তবতা: তারেক রহমানের নতুন সংগ্রামের ডাক ও আগামীর বাংলাদেশ ফুলবাড়ীতে হারভেস্টার ভাড়ায় নৈরাজ্য, সরকারি দর ৭ হাজার হলেও গুনতে হচ্ছে ১২ হাজার নড়াইলে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু চৌদ্দগ্রামে মাদ্রাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ, থানায় মামলা মিজানুর রহমান সিনহার মৃত্যুতে মির্জা ফখরুলের শোক বাজেটে ফ্যামিলি কার্ডে বড় বরাদ্দের ঘোষণা প্রধানমন্ত্রীর নোয়াখালী সুবর্ণচরে উচ্ছেদকৃত খাস জায়গায় দোকান ভিটি পুনঃনির্মাণ, প্রশাসন গুড়িয়ে দিলেন দোকান ভিটি

আক্রান্ত ১ কোটি ৫৪ লাখ, মৃত্যু ৬ লাখ ৩২ হাজার

নিউজ ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা দেড় কোটি ছাড়িয়ে গেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ৪৩ জন।

এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৬ লাখ ৩২ হাজার ১৭৩ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। অন্যদিকে ইউরোপকে লণ্ডভণ্ড করে দিয়ে করোনা কিছুটা স্তিমিত হলেও সেখানেও আবার রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে। তবে আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৩৪ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৪৪ হাজার মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২২ লাখ ৮৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৮৪ হাজার ৮২ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১২ লাখ ৩৮ হাজার। মৃত্যুর সংখ্যা কিছুটা কম ভারতে। মৃত্যুর দিক দিয়ে ভারত সপ্তম। সেখানে করোনায় মারা গেছে ২৯ হাজার ৮৬১ জন।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৭ লাখ ৯৩ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। রাশিয়াতেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। করোনায় মৃত্যুর দিক দিয়ে রাশিয়া ১১তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১২ হাজার ৮৭৩ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: