রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়ায় অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা সোনার দামে বড় লাফ সরকার যেন ১৭ বছরের নির্যাতনের কথা ভুলে না যায়: বিরোধীদলীয় নেতা ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল মানিকগঞ্জে সাগর হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই, প্রধান আসামি গ্রেপ্তার গোপালগঞ্জে মধুমতি নদীতে মিলল নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ লক্ষ্মীপুর জেলা ড্রাম ট্রাক মালিক সমিতির নতুন কমিটির অনুমোদন কুলাউড়ায় আদালতের নির্দেশ উপেক্ষা করে রিজার্ভ বনে গাছ কাটার অভিযোগ দিঘীরপাড় তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার -২ খন্দকার নুরুর রহমান সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত

ময়মনসিংহের গৌরীপুরে প্রাথমিক বিদ্যালয়ের নতুন শিক্ষকদের বরণ

দিলীপ কুমার দাস ময়মনসিংহ :: ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত ৮৯জন সহকারী শিক্ষককে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে রবিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে এ বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি।

সংগঠনের উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক দিতি বানুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম, ইউআরসি ইন্সট্রাকটর মুনজুরা রহমান, সংগঠনের ময়মনসিংহ শাখার সভাপতি দিলীপ কিশোর পাল, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রুমী, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ইউপি চেয়ারম্যান আল-মুক্তাদির শাহীন প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ও নবযোগদানকৃত শিক্ষদের লাল-সবুজের উত্তরীয় পড়িয়ে ও ফুল দিয়ে বরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: