শুক্রবার, ১৯ Jun ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

শিরোনাম
বড়াইগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিলের চেষ্টা, ধাওয়ায় ছত্রভঙ্গ ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ

এইচএসসি পাশ করা শিক্ষার্থীর চেয়ে স্নাতকে আসন বেশি আছে: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক :: এবার উচ্চমাধ্যমিক ও সমমান (এইচএসসি) পরীক্ষায় যারা পাশ করেছে, তার চাইতে স্নাতকে আসন সংখ্যা বেশি আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি শনিবার দুপুরে চাঁদপুর শিল্পকলা একাডেমিতে সাহিত্য মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এইচএসসি যারা পাশ করে, কেউ কেউ বিভিন্ন পেশাগত যে শিক্ষা সেখানে ভর্তি হবেন। কেউ চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, স্থাপত্যে, কেউ আইন বিভাগে যান। অনেকেই আছে যারা উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়েও যান। এছাড়া সারা দেশে ২২৫৭টি কলেজ আছে, সেখানেও উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা যান। কেউ কেউ কারিগরি শিক্ষা বোর্ডে ভর্তি হন। সব মিলিয়ে পাশ করার চাইতে আসন সংখ্যা বেশি রয়েছে।’

এ সময় বিএনপির সমালোচনা করে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘সারা দেশে বিএনপি অরাজকতা তৈরি করছে। আর তার বিরুদ্ধে দাঁড়িয়ে, বঙ্গবন্ধুর আদর্শের মানুষেরা আজকে শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে ইউনিয়ন পর্যায় পর্যন্ত শান্তি সমাবেশ করছে। যারা শান্তি নষ্ট করছ, তাদের চিহ্নিত করে প্রতিহত করতে হবে।’

বরেণ্য কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন, বাংলা একাডেমির পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, জেলা প্রশাসক কামরুল হাসান এ সময় উপস্থিত ছিলেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: