শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম
মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী

দুর্ঘটনায় শাকিব

নিউজ ডেস্ক :: শুটিং করতে গিয়ে আহত হয়েছেন চিত্রনায়ক শাকিব খান। সোমবার বিকেলে রাজধানীর আফতাবনগরে ‘আগুন’ ছবির অ্যাকশন দৃশ্য করতে গিয়ে তার ডান পা মচকে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তিনি বাড়িতে বিশ্রাম নিচ্ছেন।

ইউনিট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আহত অবস্থায়ও কিছু সময় শুটিং করেন শাকিব খান। এরপর শুটিং শেষে রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে গিয়ে পায়ের এক্স-রে করান তিনি।

তবে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠজন। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় ফিরেছেন। চিকিৎসক আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।

আগামী ঈদে মুক্তি পাবে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’। এতে আরও আছেন জাহারা মিতু, মিশা সওদাগর, আলী রাজ প্রমুখ।

সোমবার শুটিংয়ের মাধ্যমে এই ছবির শুটিং শেষ হয়েছে। বাকি আছে দুটি গানের শুটিং। শাকিব খান সুস্থ হলে ছবির গানের শুটিংয়ে অংশ নেবেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: