শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন

শিরোনাম
মওলানা ভাসানীর অনুসারীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের উদ্দেশে প্রতিমন্ত্রী নুরুল—নাড়াচাড়া দিলে বামে-ডানে যেতে পারবেন না ২৮ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মাঠে থাকবে বিএনপি: এমপি মানিক বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী

ভালোবাসা দিবসে যে বার্তা দিলেন জয়া আহসান

নিউজ ডেস্ক :: বয়স তার কাছে পাত্তা পাচ্ছে না, নতুন ছবিতে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন জয়া আহসান। বসন্ত শুরুর ঠিক আগের দিন হলুদ শাড়িতে জয়া আগুনরাঙা বসন্ত হয়েই যেন বসন্তকে বরণ করলেন। মুগ্ধতা ছড়ালেন ছবিতে, হলুদে।

মঙ্গলবার জয়া দিলেন ফেসবুকে ভালোবাসার বার্তা। বললেন, ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক। হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী!

বার্তার শুরুতেই জয়া লেখেন— কাল ছিল বসন্তের শুরু। আজ ভ্যালেন্টাইন। ভালোবাসার সঙ্গে রাখি বেঁধে রাখা দুটি দিন।

ভালোবাসার এ দিনটি নিয়ে নায়িকার ভাষ্য— কোনো একটি দিনেই সরবে ঘোষণা দিয়ে ভালোবাসার কথা হয়তো বড্ডই অকিঞ্চিৎকর। ভালোবাসা তো চির বসন্তের মতো সব সময়েই আমাদের মনে জাগিয়ে রাখার কথা। সেটিই সংগত। তবু হিংসায় উন্মত্ত এই পৃথিবীতে একটি দিনও নিজেদের ভালোবাসার প্রয়োজনের কথা, ভালোবাসার মানুষকে মনে করার কথা মন্দ কী!

জয়ার কথায় ভালোবাসাই হচ্ছে নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক। অভিনেত্রী বলেন, ভালোবাসার মধ্যে আছে কাউকে স্বতঃস্ফূর্তভাবে দেওয়ার আনন্দ। এই যে নিজের চেয়ে আরেকজনকে বড় করে ভাবা, আরেকজনের আনন্দের মধ্যে নিজের আনন্দকে পাওয়া, আরেকজনকে দিয়ে নিঃশেষ হয়েও নিজেকে পূর্ণ বলে অনুভব করা—ভালোবাসাই তো সেটি দিতে পারে। ভালোবাসাই নিঃস্বার্থতার সবচেয়ে বড় শিক্ষক।

ভালোবাসা শিখতে হয়। উপলব্ধি করতে হয় মন থেকে। এই ভালোবাসার কল্যাণেই বিরহ বেদনার ছায়া নেমে যেতে পারে পৃথিবী থেকে।

জয়া বলেন, আমরা যদি সত্যই ভালোবাসতে শিখি, তা হলেই পৃথিবীর বেদনার বড় ছায়াটা সরে যায়। ফুটপাতে যে বৃদ্ধাটা রাতের বেলা শীতে কাঁপছে তার জন্য ভালোবাসা; বখাটেদের হাতে লাঞ্ছিত যে কিশোরিটি ঘরের কোণে আত্মহত্যায় উদ্যত তার জন্য ভালোবাসা; ভূমিকম্পের তুরস্কে মা–বাবাকে হারানো যে সদ্যোজাত শিশুটি ভগ্নস্তূপ থেকে উদ্ধার পেল তার জন্য ভালোবাসা; মন্দির চূর্ণ করে দেওয়ার পর সেখানে মাথা ঠুকছেন যে পূজারি তার জন্য ভালোবাসা।

সব শেষে জয়া শেষ করলেন ‘আমরা ভালোবাসি’ বাক্যটি দিয়ে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: