বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনাম
নোয়াখালীতে কাগজে-কলমে প্রকল্পএর নামে সরকারি অর্থ আত্মসাৎ এর অভিযোগ ইউপি সচিবের বিরুদ্ধে নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড গোপালগঞ্জে প্রায় ২ কোটি টাকার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার, মাইক্রোবাস ও নগদ টাকা জব্দ শিবালয়ে অবৈধ বালু উত্তোলনে বাধা এলাকাবাসীর ওপর হামলা চার লাখ টাকা আনতে গিয়ে নি’খোঁ’জ পাওনাদার কুলাউড়ার আইনুল ইসলাম বরিশালে উদ্বোধনের দুই মাসেই সড়কে গর্ত, উঠে গেছে পিচ-পাথর, অনিয়মের অভিযোগ মুন্সীগঞ্জ টিটিসি পরিদর্শনে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী কালিয়াকৈরে সিএনজি স্টেশনে কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ লাইন তীব্র গ্যাসের সংকট ৪৫ বছর ধরে মানুষের পাশে পল্লী চিকিৎসক ডাঃ বিদ্যুৎ ভট্টাচার্য, প্রকাশিত সংবাদের প্রতিবাদ সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই

প্রাথমিক শিক্ষক নিয়োগে আরও দুই বিজ্ঞপ্তি আসছে

নিউজ ডেস্ক :: প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে বিভাগভিত্তিক ক্লাস্টার করে আরও দুটি নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হবে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ এ তথ্য জানান। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন উপস্থিত ছিলেন।

সচিব বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের প্রায় চার লাখ চার হাজার সহকারী শিক্ষক রয়েছেন। প্রতিবছর প্রায় ছয় হাজারের কাছাকাছি শিক্ষক অবসরে যান। ২০২০ সালের বিজ্ঞপ্তি দিয়ে ২০২২ সালে ৩৭ হাজার ৫৭৪ জনকে নিয়োগ দিয়েছিলাম। দুই বছর সময় লেগেছে। এই প্রক্রিয়াটা ধারাবাহিক হওয়া উচিত।’

তিনি বলেন, ‘আমরা বুয়েটের সাথে কথা বলেছি, আমরা যদি ক্লাস্টার বা বিভাগভিত্তিক নিয়োগ দিতে পারি তাহলে ছয় মাসের মধ্যে নিয়োগ দিতে পারবো। আজ আমরা একটা বিজ্ঞপ্তি দিয়েছি। আজ রংপুর, সিলেট ও বরিশাল বিভাগ মিলে একটি ক্লাস্টার করেছি এবং এই তিন বিভাগের তুলনামূলক বেশি পদ শূন্য রয়েছে।’

‘বাকিগুলো নিয়ে আমরা এক বা দুইটা ক্লাস্টার করবো। আগামী সপ্তাহে একটা এবং তার পরের সপ্তাহে আরেকটি বিজ্ঞপ্তি যাবে। আগামী ১৫ দিনের মধ্যে আরও দুই বিজ্ঞপ্তি দিয়ে দেবো। আমরা যেটি ধরবো সেটি ছয় মাসের ভেতরে নিয়োগ শেষ করতে পারবো। ফলে এক বছরের মধ্যে শূন্য পদগুলো সারাদেশে পূরণ করতে পারবো’ বলেন গণশিক্ষা সচিব।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: