রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন

শিরোনাম
মামলা প্রত্যাহার না করায় সাংবাদিককে কুপিয়ে জখম, আঙুল বিচ্ছিন্ন টঙ্গীবাড়িতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেনকে সংবর্ধনা কালিয়াকৈরে ৮৪ কোটির টাকা ব্যয়ে নির্মিত হাইটেক পার্ক স্টেশন এখন মাদকসেবীদের দখলে সাজেকে ওৎ পেতে থাকা প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ’র সদস্য নিহত কল্যাণপুরে কম্ফোর্ট কামালের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগ ৩৪ কোটি টাকার সেতু নির্মাণ, সংযোগ সড়ক না থাকায় দুর্ভোগে ৩০ গ্রামের মানুষ ফুলবাড়ীতে ধর্ষণের শিকার ১২ বছরের শিশুর পেটে এখন পাঁচ মাসের শিশু নড়াইলে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে পুড়লো ৪ দোকান গজারিয়ায় হোসেন্দী খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী বরিশালে ডেলটা লাইফ ইন্স্যুরেন্সের মৃত্যু দাবির চেক হস্তান্তর

চিত্রনায়িকা পপি করোনার সঙ্গে লড়ছেন

নিউজ ডেস্ক : চিত্রনায়িকা পপি ১৫ দিন ধরে করোনার সাথে লড়ছেন। তিনি খুলনার নিজ বাড়িতে আইসোলেশনে চিকিৎসকের পরামর্শ ও চিকিৎসা নিচ্ছেন।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টায় মুঠোফোনে পপি বলেন, এখন শারীরিক অবস্থা আগের চেয়ে অনেকটা ভালো। দুপুরে ভীষণ দুর্বলতা দেখা দিয়েছিল, ভয় পেয়েছিলাম। এখন অনেকটা বেটার। জ্বর নেই। গলাব্যথা ও কাশির সঙ্গে কিছুটা শ্বাসকষ্ট আছে। তবে স্বাদ ও ঘ্রাণ এখনো ফিরেনি।

তিনি বলেন, এই কদিনে প্রচুর পরিমাণে গরম পানির ভাপ নিয়েছেন ও গরম পানির টোটকা পান করছেন।

আগামী সপ্তাহে তিনি দ্বিতীয়বার করোনা টেস্ট করবেন। প্রথম টেস্ট খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে করিয়েছিলেন। সেখানের পজিটিভ ধরা পড়ে।

এখনও হাসপাতালে যাওয়ার প্রয়োজন বোধ করছেন না জানিয়ে পপি বলেন, করোনামুক্ত হয়ে আবার যেন কাজে ফিরতে পারি, সুন্দরভাবে জীবনযাপন করতে পারি এবং সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে দাঁড়াতে পারি এজন্য দেশাবাসীর কাছে দোয়া চাই।

আক্রান্ত হওয়ার বিষয়ে পপি বলেন, করোনা শুরু থেকেই সজাগ ছিলাম। অনেকটা সেফটি ম্যান্টেইন করে রাতের বেলায় কয়েক দফায় খুলনার অসচ্ছল মানুষদের ত্রাণ বিতরণ করেছি। হয়তো সেখান থেকে কিছু একটা হয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: