শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

শিরোনাম
পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

শুটিং সেটেই চুলোচুলি ও হাতাহাতিতে জড়ান নোরা

নিউজ ডেস্ক :: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। ভারতের বাইরে থেকে এসে যারা বলিউডে কাজ করছেন, নোরা ফাতেহি তাদের মধ্যে অন্যতম। দীর্ঘদিন ধরেই বলিউডে নিজের জায়গা শক্ত করার চেষ্টা করে আসছিলেন নোরা। একের পর এক হিট পারফরম্যান্সে মাতিয়ে রেখেছেন বলিউড।

তবে নোরার শুরুটা হয়েছিল ‘রোর: দ্য টাইগ্রেস অব সুন্দরবন’ সিনেমার মাধ্যমে হলেও ‘দিলবার দিলবার’ গানই মোড় ঘুরিয়ে দেয় অভিনেত্রীর ক্যারিয়ারের। আর তার সঙ্গেই অভিনয়ের শুরুতে সহ-অভিনেতার হাতাহাতি-চুলোচুলি হয়েছিল। সম্প্রতি এক অনুষ্ঠানে সেই অভিজ্ঞতা শেয়ার করেছেন।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায়, গেল বছর ‘অ্যান অ্যাকশন হিরো’ সিনেমাতে একটি স্বল্প দৈর্ঘ্যের চরিত্রে কাজ করেছেন নোরা। আর সেই সিনেমার প্রচারণায় এসেই পুরানো স্মৃতিচারণ করেন তিনি।

অভিনেত্রী বলেন, প্রথম সিনমার শুটিং সেটে সহ-অভিনেতা আমার সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করেন। এ কারণে, রেগে গিয়ে তাকে চড় মেরে বসি। তবে পাল্টা নোরাকে চড় মারেন তার সহ-অভিনেতাও। তারপর নোরার চুল ধরে টানেন তিনি। এমনকি দুজনের মধ্যে চুলোচুলিও হয় ওই সেটে।

তবে সেসব এখন শুধুই অতীত। একটা লম্বা সফর পেরিয়ে এসে, বর্তমানে নিজের জায়গা শক্ত করেছেন বলিউডে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: