সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম
উজিরপুরে মৎস্য অভিযানে ৩০ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ মুন্সীগঞ্জ প্রেস ক্লাব পরিদর্শন করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক নড়াইলে চলন্ত নসিমন থেকে ছিটকে পড়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর মাষ্টার্স পর্যন্ত উপবৃত্তিসহ মেয়েদের অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করবে সরকার : এমপি আবুল খায়ের ভূঁইয়া সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত চৌদ্দগ্রামে আগুনে পুড়ল রামগঞ্জ ইউএনওর বসতঘর কোটালীপাড়ায় ৪ হাজার পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী সজীব গ্রেপ্তার, যৌথ বাহিনীর বিশাল সাফল্য চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী ঝিনাইদহের আবু সাঈদ বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলেছে বিষাক্ত মাইক্রোপ্লাস্টিক নিঃসঙ্গতার প্রতি- মুহাম্মদ আশরাফুল আলম সোহেল

একটি বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না- তথ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, বাংলাদেশের একটা বন্যার্ত মানুষও না খেয়ে থাকবে না। যতদিন বন্যার পানি থাকবে, যতদিন মানুষের কষ্ট থাকবে, ততদিন বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের পাশে থাকবে। আওয়ামী মাটি ও মানুষের ভালোবাসায় গড়া একটি রাজনৈতিক সংগঠন। মানুষের মমতা এ দলের শক্তির উৎস।

শনিবার সরিষাবাড়ী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রান বিতরন কালে এসব কথা বলেন তিনি।

উপজেলার পিংনা ইউনিয়নের বালিয়ামেন্দা, ডাকাতিয়া মেন্দা, মিরকুটিয়া, নলসন্ধা, আওনা ইউনিয়নের কুলপাল, দৌলতপুর, পোগলদিঘা ইউনিয়নের মালিপাড়া, বিন্নাফৌর, মানিকপটল গ্রামসহ বিভিন্ন স্থানে নৌকাযোগে বাড়ী বাড়ী গিয়ে প্রায় ১২শ পরিবারের মাঝে ত্রাণ বিতরন করেন প্রতিমন্ত্রী।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সহোযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: