শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

শিরোনাম
পুতিনের সঙ্গে বন্ধুত্ব মানে হিটলারের সঙ্গে বন্ধুত্ব: ট্রাম্পের আচরণ নিয়ে জেলেনস্কি ১৬ ডিসেম্বর ঘিরে যেভাবে ছুটি নিতে পারবেন টানা ৪ দিন ইসির সঙ্গে সংলাপে জোটগতভাবে বসতে চায় ১১–দলীয় ঐক্য ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘শত্রু ড্রোন’ ভূপাতিত করার দাবি মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী

‘আমিও বহুবার পড়ে গিয়েছি’

নিউজ ডেস্ক :: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, চিত্রনায়িকা অপু বিশ্বাসকে কোলে তুলতে গিয়ে স্টেজে পড়ে যান চিত্রনায়ক নিরব। স্টেজে পারফর্মের সময় অনাকাঙ্ক্ষিত এই ঘটনার দৃশ্য দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

গত ১১ মার্চ মুন্সীগঞ্জ-বিক্রমপুর সমিতির ৭৫ বছরপূর্তি উদযাপন উপলক্ষে সিরাজদিখানের একটি অভিজাত রিসোর্টে এ ঘটনা ঘটে। এই ইস্যুতে এবার নিজের প্রসঙ্গ টেনে আনলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।

তিনি জানান, জীবনে তিনিও কয়েকবার বিভিন্ন স্থানে পড়ে গিয়েছিলেন। গতকাল সোমবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মেহজাবীন এ তথ্য জানান।

অভিনেত্রী শুরুতেই বলেন, ‘জীবনে বেশ কয়েকবার পড়ে গিয়েছিলাম। কয়েকটি ঘটনা মনে আছে। প্রথম, ক্লাস সিক্সে ক্লাস রুমে চেয়ার দিয়ে দোল খাবার চেষ্টা করতে করতে পড়ে গিয়েছিলাম। ৪০/৫০ জন ক্লাসমেটসহ টিচার, সবাই হা করে তাকিয়ে ছিল আমার দিকে।’

‘দ্বিতীয়, একটি ফাইভ স্টার হোটেলের রেস্টুরেন্টে বাফেটে খাচ্ছিলাম। আশপাশে কম করে হলেও ২০০ লোকজন। বাফেট টেবিল থেকে খাবার নিয়ে নিজের টেবিলে ফেরার পথে খাবারসহ আমি ফ্লোরে।

‘তৃতীয়, আরেকটি ছিল ভয়ঙ্কর ঘটনা। শুটিং করছিলাম। এক হাতে মোবাইল ফোন, আরেক হাতে কফি। সিঁড়ি থেকে নামছিলাম ফোন-এ টেক্সটিং করতে করতে। করলাম স্লিপ। পড়ে গেলাম, কোমরে প্রচণ্ড ব্যথা পেলাম। গরম কফি চাইলে অন্য কোথাও পড়তে পারতো। কিন্তু পড়ল আমার শরীরে। সেদিনের পর থেকে সিঁড়ি দিয়ে নামার সময় টেক্সটিং করব না বলে কসম কাটলাম।’

সবশেষ এই অভিনেত্রী বলেন, ‘চতুর্থ, সবচেয়ে বেশি যেটায় পড়ি সেটা হলো ঝামেলা। প্রায় প্রতিদিনই পড়ি।’ এরপর তিনি আরও বলেন, ‘আপনারা এবার মনে করার চেষ্টা করুন। জীবনে কতবার পড়ে গিয়েছিলেন। হয়তো অনেক ঘটনাই মনে পড়বে।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: