শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন

শিরোনাম
মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও

সংবাদ সম্মেলনে আসছেন শাকিব খান

নিউজ ডেস্ক :: সমসাময়িক ঘটনা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন নায়ক শাকিব খান। বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে গুলশানে নিজ বাসায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন তিনি।

এদিন সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালতে চাঁদা দাবি ও হত্যার হুমকির অভিযোগে মোহাম্মদ রহমত উল্লাহ নামে এক প্রযোজকের বিরুদ্ধে মামলা করেন শাকিব খান। আদালত তার জবানবন্দি গ্রহণ করে আসামিকে আগামী ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেছেন।

এরপর শাকিব খান ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করতে ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে যান। তবে সময় অতিবাহিত হওয়ায় এদিন তিনি মামলা করতে পারেননি। আগামী সোমবার তাকে আদালতে আসতে বলা হয়েছে।

আদালত থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শাকিব খান। তিনি বলেন, একটা মামলা করেছি। সমসাময়িক সব ঘটনা নিয়ে দু-একদিনের মধ্যে প্রেস কনফারেন্স করবো। সেখানেই আলাপ করবো।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: