শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

শিরোনাম
মুক্তিযুদ্ধ থেকে জুলাই, সবই বাংলাদেশের ইতিহাস: রিজভী জুমার নামাজ শেষে শিশুদের হাতে খেলার সামগ্রী তুলে দিলেন প্রধানমন্ত্রী একটি অধ্যায় বাদ দিয়ে দেশের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা সম্ভব নয়: রিজভী শেষ সংগ্রহ দিয়ে বন্ধ হচ্ছে ৫০ বছরের পারিবারিক দোকান চাঁদাবাজদের বিএনপির রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও

সড়ক দুর্ঘটনার কবলে ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং টিম

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে ‘পুষ্পা ২’ সিনেমার শুটিং টিমের বাস। বুধবার (৩১ মে) তেলেঙ্গানায় এ দুর্ঘটনা ঘটেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, একটি বাসে করে যাচ্ছিলেন ‘পুষ্পা টু’ সিনেমার শুটিং টিমের সদস্যরা। এসময় তেলেঙ্গানার নলগোন্ডা জেলার নারকেটপল্লির কাছে একটি বাসের সঙ্গে ধাক্কা লাগে সিনেমার টিমকে বহনকারী বাসের।

তবে এই দুর্ঘটনা সম্পর্কে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি সিনেমাটির নির্মাতারা।

‘পুষ্পা টু’ সিনেমায় জুটি বেঁধে পর্দায় হাজির হবেন আল্লু অর্জুন-রাশমিকা মান্দানা। ছবিটির বাজেট থাকছে প্রথম কিস্তির তুলনায় দ্বিগুণ। ‘পুষ্পা: দ্য রাইজ’ সিনেমার বাজেট ছিল যেখানে ১৯৩ কোটি রুপি, সেখানে এর দ্বিতীয় কিস্তির বাজেট হতে চলেছে ৪০০ কোটি রুপি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: