সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম
সুন্দরবন রক্ষায় সমন্বিত চেষ্টা দরকার পূজায় সম্প্রীতি রক্ষা ও জনস্বার্থে এনসিপির একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে পথনাটক ও প্রদর্শনীর আয়োজন সাউথ এশিয়ান ইউনিভার্সিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হলেন ইউজিসি চেয়ারম্যান মামুন আহমেদ দিল্লিতে আন্দোলনে দমন-পীড়নের প্রতিবাদে শাহবাগে মশালমিছিল রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে কালি মাখানোর প্রতিবাদে উদীচীর সাংস্কৃতিক পরিবেশনা আয়াস, মারজিয়াদের বিরুদ্ধে কোন ধারায় কী কী অভিযোগ আনা হয়েছে জার্মান পর্যটকের সেই ল্যাপটপ নাটোর থেকে উদ্ধার দক্ষিণ এশিয়ায় বাল্যবিবাহের হার সবচেয়ে বেশি বাংলাদেশে অর্থ আত্মসাৎ ও পাচারের অভিযোগ, সুভাস্তু ডেভেলপমেন্টে দুদকের অনুসন্ধান

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু দেড় লাখ ছাড়াল

নিউজ ডেস্ক : বিশ্বে করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিতে মৃত্যু ও আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যেই দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দেড় লাখ ছাড়িয়ে গেছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৪ লাখ ২৬ হাজার ৯৩৫ জন। আর মৃত্যু হয়েছে ১ লাখ ৫০ হাজার ৭০৮ জনের।

গত ২৯ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়। এর ৫৪ দিনের মধ্যে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ায় ৫০ হাজারে।  এরপরের ৩৪ দিনে দেশটিতে ১ লাখ মানুষ করোনায় মারা যায়।  খবর সিএনএনের

গত দুই মাসের মধ্যে সম্প্রতি যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু বাড়ছে সর্বোচ্চ হারে। গত ১১ দিন ধরে দৈনিক এক হাজারের বেশি মানুষ মারা গেছে সেখানে।

বুধবার যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৬১ জন, যা গত ২৭ মে’র পর থেকে সর্বোচ্চ। ওইদিন দেশটিতে মৃতের তালিকায় নাম উঠেছিল ১ হাজার ৪৮৪ জনের।

চলতি মাসে অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা ও টেক্সাসের হাসপাতালগুলোতে কোভিড-১৯ রোগীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সংক্রমণ বৃদ্ধির কারণে মার্চ-এপ্রিলে জারি করা লকডাউন পুরোপুরি তুলে অর্থনৈতিক কার্যক্রম ফের চালুর সিদ্ধান্ত স্থগিত করতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন।

এ তিনটি অঙ্গরাজ্য করোনায় মৃতের সংখ্যা বৃদ্ধির হারে এগিয়ে থাকলেও মোট মৃত্যুতে এখনও শীর্ষে নিউইয়র্ক। এছাড়া, প্রতি লাখে মৃত্যুর হারে এগিয়ে রয়েছে নিউজার্সি।

হার্ভার্ড গ্লোবাল হেলথ ইনস্টিটিউটের পরিচালক ডা. আশীষ ঝা বলেছেন, করোনার মৃত্যু রোধে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারিনি। এটা দুঃখজনক। পরবর্তীতে যাতে আরও দেড় লাখ মানুষ করোনায় না মারা যায় তার জন্য এখন থেকে কড়া বিধিনিষেধ দেওয়া দরকার।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বিশ্বে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার ৭৬৩ জন। এছাড়া বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৪৮৬ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: