রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন

শিরোনাম
‘শালা–সম্বন্ধী পরীক্ষার্থী ছিল’, বিচারকের প্রশ্নে বললেন আসামি ৭৫ হাজার টাকার শাড়ি নিয়ে তানজিন তিশার বিরুদ্ধে মামলাটি তদন্তে এবার সিআইডি মাথাপিছু জিডিপিতে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ ড্যাফোডিল ক্যাপ্টেনস কাপ গলফ টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক আরো শক্তিশালী হচ্ছে: মার্কিন রাষ্ট্রদূত জাতীয় দলের চাকরি হারিয়েও হতাশ নন আশরাফুল চার বইয়ের অনুমোদন, নতুন যুক্ত হওয়া এসব বইয়ে কী থাকছে বিএনপি নেতার আয়োজনে হিফজুল কোরআন প্রতিযোগিতা, বিজয়ীদের পুরস্কার বিতরণ ভারতের সঙ্গে গোপন আঁতাত করছে সরকার: নাহিদ ইসলাম মনোনয়ন পেতে বিএনপি নেতাদের বাসায় গিয়ে বসে ছিলেন, রাশেদের এই বক্তব্যকে ‘গুরুত্ব’ দিচ্ছেন না আসিফ

নিরাপদে ফিরলেন দুই মহাকাশচারী

নিউজ ডেস্ক : মহাকাশের সফর শেষে নিরাপদে পৃথিবীতে এসে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দুই মহাকাশচারী৷ রোববার ফ্লোরিডা উপকূলের মেক্সিকো উপসাগরে প্যারাসুট নিয়ে ‘সেফ ল্যান্ডিং’ করেন তারা। আন্তর্জাতিক স্পেস স্টেশনের সফর শেষে দুই মহাকাশচারী ডগ হার্লে এবং বব বেহনকেন স্পেস ড্রাগন ক্যাপসুলে করে ফিরে আসেন৷

তাদের দু’জনকে উদ্ধার করতে সমুদ্রে প্রস্তুত ছিল একটি বোট৷ পানির মধ্যে হার্লে-বেহনকেনদের প্যারাসুট পড়তেই তাদের উদ্ধার করা হয়৷ তাদের নেমে আসার দৃশ্য পুরোটাই লাইভ দেখানোর ব্যবস্থা করা হয়েছিল৷

দুই মহাকাশচারীর পৃথিবীতে নিরাপদ প্রত্যাবর্তনের পরেই হাততালির বন্যা বয়ে যায়৷ এই প্রথমবার কোনও বেসরকারি স্পেস মিশনে তারা গিয়েছিলেন৷ সেই কাজে সফল হলো হার্লে-বেহনকেন ৷ খবর বিবিসির

পৃথিবীতে ফিরেই হার্লের প্রতিক্রিয়া, দারুণ অনুভূতি হচ্ছে৷ এই মিশন শেষ করে ফিরে আসাটা অত্যন্ত সম্মানের৷

নাসার পক্ষ থেকেও সবাইকে ধন্যবাদ জানানো হয়৷ পাশাপাশি স্পেসএক্স মিশন কন্ট্রোলের দায়িত্বে থাকা বিজ্ঞানীরা দুই মহাকাশচারীকে পৃথিবীতে স্বাগত জানান৷ তাদের নিরাপদ প্রত্যাবর্তনে টুইট করে উচ্ছ্বাস প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও৷


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: