বিষয়টি অনেকটা এমনই, খানিকটা আক্ষেপের মতো। আপনি নানাবিধ চরিত্রে দুর্দান্ত অভিনয় করছেন বটে, কিন্তু এখনও মোস্তফা সরয়ার ফারুকীর ফ্রেমে ধরা পড়েননি! তাতে করে আপনার দুর্দান্তভিনয় হালকা ম্লানই মনে হবে।
ঝকঝকে ভাব তখনই আসবে, যখন এই নির্মাতার কোনও প্রজেক্টে একটু হলেও কাজ করার সুযোগ পাবেন।
তবে এগুলো সিনেমা বা সিরিজ নয়, বিজ্ঞাপন। সম্প্রতি নাসিরকে নিয়ে মজার গল্পের ৬টি বিজ্ঞাপন নির্মাণ করেছেন ফারুকী। বাংলালিংক-এর ডিজিটাল বিনোদনের প্ল্যাটফর্ম টফি-এর বিজ্ঞাপন এগুলো। শিগগিরই বিজ্ঞাপনগুলো ধারাবাহিকভাবে প্রকাশ হবে বলে জানিয়েছে টফি কর্তৃপক্ষ।
চলচ্চিত্র ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা অর্জন করলেও মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় এইবারই প্রথম দেখা যাবে নাসির উদ্দিন খানকে। অভিনেতা প্রসঙ্গে নির্মাতা ফারুকী বলেন, ‘অনেক দিন পর হিউমারাস রুটে ৬টা বিজ্ঞাপনের একটা সিরিজ করে ভীষণ আনন্দ পেলাম। ছয়টা ভিন্ন চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় টিভিসিগুলোকে সমৃদ্ধ করেছে। নাসির উদ্দিন রকস!’
বলা দরকার, টফি ইতোমধ্যে বিনোদনমূলক কনটেন্ট-এর ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছে। এই প্ল্যাটফর্মে রয়েছে ১২৫টিরও বেশি দেশি ও বিদেশি লাইভ টিভি চ্যানেল, যা দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলির মধ্যে সর্বোচ্চ। এর পাশাপাশি এতে রয়েছে দেশি-বিদেশী নাটক, সিনেমা, ওয়েব সিরিজ ও ইউজার জেনারেটেড কনটেন্ট দেখার সুবিধা। দেশের যেকোনও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে কনটেন্টগুলি উপভোগ করা যাবে।
টফি-এর মার্কেটিং ডেপুটি ডিরেক্টর মুহাম্মদ আবুল খায়ের চৌধুরী বলেন, ‘বিপুল বিনোদনমূলক কনটেন্ট-এর সমাহার নিয়ে টফি দেশব্যাপী সকল বয়সের দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। গুণী নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা নাসির উদ্দিন খানকে আমাদের অগ্রযাত্রার অংশ করতে পেরে অত্যন্ত আনন্দিত। আশা করছি, এই বিজ্ঞাপনের মাধ্যমে টফি-এর বিভিন্ন সুবিধা সম্পর্কে দর্শকরা আরও সুস্পষ্টভাবে জানতে পারবেন।’
বাংলাদেশে গুগল প্লে-স্টোরের টপ ফ্রি এন্টারটেইনমেন্ট বিভাগে দীর্ঘদিন ধরে প্রথম অবস্থানে রয়েছে টফি।
শুটিংয়ে ফারুকী ও নাসির






























