শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

শিরোনাম
শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও আজ কোনো কিছু না কেনার দিন মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি এক ডজন লুকে দেখে নিন টালিউডের এই আবেদনময়ী ডিভাকে ইউটিউবের ভিডিও দেখে চাষ শুরু, এক গাছেই কমলা হয়েছে দেড় মণ ৩৫ টাকা কেজি দরে নওগাঁর বদলগাছীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

শহীদ কাপুরের সঙ্গে নাচছেন কারা?

বলিউডের জনপ্রিয় অভিনেতার পাশাপাশি সেরা নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত শহীদ কাপুর। সম্প্রতি শহীদ একটি আসন্ন ইভেন্টের জন্য তার নাচের রিহার্সালের একটি মুহূর্ত শেয়ার করেছেন। যেখানে তাকে কিয়ারা আডবানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফদের সঙ্গে জনপ্রিয় গান ‘জুম্মা চুম্মা’তে নাচতে দেখা গিয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) শহীদ কাপুর ইনস্টাগ্রামে দোহায় তার আসন্ন গ্র্যান্ড ইভেন্ট থেকে পর্দার পিছনের ভিডিও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা যায়, কিয়ারা আদভানির সঙ্গে নাচের মহড়ায় ব্যস্ত শহীদ। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজও পুরোদমে অনুশীলনে যোগ দেন। ভিডিওতে বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ এবং অন্যদেরও দেখা গিয়েছে।

শহীদ তার ‘জাব উই মেট’ ছবির ‘মজা হি মজা’ গানের জনপ্রিয় হুক স্টেপটিতেও নেচেছেন। অভিনেতার সঙ্গে নাচের স্টেপে পা মিলিয়েছেন বরুণ ধাওয়ান ও টাইগার শ্রফ। ভিডিওতে তিন অভিনেতাকে উৎফুল্ল দেখা যায়।

এছাড়া বরুণ তার ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন। শহীদ, টাইগার, কিয়ারা, জ্যাকলিন, রাকুল প্রীত সিং এবং অন্যান্যরা রয়েছেন সেই ছবিতে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: