শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে! গোপালগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফুলবাড়ীতে আন্তঃনগর ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

বিশ্বে করোনায় আক্রান্ত ১ কোটি ৯০ লাখ ছাড়াল

নিউজ ডেস্ক : প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে। করোনার সার্বক্ষণিক তথ্য রাখা, জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুসারে শুক্রবার সকাল পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯০ লাখ ৭ হাজার ৯৩৮ জন।

এছাড়া শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে ভাইরাসটিতে মারা গেছে ৭ লাখ ১৩ হাজার ৪০৬ জন। ইতোমধ্যে বিশ্বের ১৮৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে এ প্রাণঘাতী ভাইরাস।

আমেরিকার দুই মহাদেশ ও দক্ষিণ এশিয়ায় সংক্রমণ দ্রুত বাড়ছে। এছাড়া অস্ট্রেলিয়ার শুরু হয়েছে নতুন করে সংক্রমণ। আশার কথা হচ্ছে, এ ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থতার হার দ্রুত বাড়ছে। অন্যদিকে আক্রান্তের সংখ্যার সঙ্গে পাল্লা দেয়নি মৃত্যুহার। প্রাণহানিও স্থিতিশীল রয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৪৮ লাখ ৮১ হাজার আর মৃত্যু হয়েছে ১ লাখ ৬০ হাজার মানুষের।

করোনায় দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু ব্রাজিলে। সেখানে ২৯ লাখ ১২ হাজার মানুষ করোনায় আক্রান্ত এবং মারা গেছে ৯৮ হাজার ৪৮৩ জন।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত ভারতে। শুক্রবার পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১৯ লাখ ৬৪ হাজার। মৃত্যুর সংখ্যা কিছুটা কম ভারতে। মৃত্যুর দিক দিয়ে ভারত পঞ্চম। সেখানে করোনায় মারা গেছে ৪০ হাজার ৬৯৯ জন।

করোনায় চতুর্থ সর্বোচ্চ আক্রান্ত হয়েছে রাশিয়ায়। দেশটিতে ৮ লাখ ৭০ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। রাশিয়াতেও মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম। করোনায় মৃত্যুর দিক দিয়ে রাশিয়া ১১তম। এখন পর্যন্ত সেখানে মারা গেছে ১৪ হাজার ৫৭৯ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: