শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

শিরোনাম
শিশুদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক ও ভাগাভাগির বার্তা, উপহার দিলেন প্রধানমন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ও সহযোগী সংগঠনের তিন নেতা ঢাকায় গ্রেপ্তার মেট্রোরেল স্টেশনে দোকান নিতে চান? জেনে নিন নিয়মগুলো বিআইডব্লিউটিসির পড়ে থাকা চার জাহাজের তিনটিতে হবে ভাসমান হাসপাতাল ভারতে জ্যোতিষ ব্যবসায় নামছে মুকেশ আম্বানির জিও আজ কোনো কিছু না কেনার দিন মহাশূন্যে প্রথম পাকিস্তানি জিশান আলী, সঙ্গে নিলেন বাটার চিকেন ও কোরমা–নেহারি এক ডজন লুকে দেখে নিন টালিউডের এই আবেদনময়ী ডিভাকে ইউটিউবের ভিডিও দেখে চাষ শুরু, এক গাছেই কমলা হয়েছে দেড় মণ ৩৫ টাকা কেজি দরে নওগাঁর বদলগাছীতে আমন ধান চাল সংগ্রহ অভিযান শুরু

দুঃসংবাদ দিলেন পরী

ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি। টানা দুই বছর ব্যক্তিগত কারণে শুটিং থেকে ছিলেন দূরে। তবে সব শঙ্কা কাটিয়ে উঠে ‘ডোডোর গল্প’ নামের সরকারি অনুদানের নতুন সিনেমার টানা শুটিং করছিলেন তিনি।

তবে এই শুটিংয়ের মধ্যেই হঠাৎ জ্বর ও ঠান্ডাজনিত উপসর্গ নিয়ে আবারও বিরতি নিলেন পরী। বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। জ্বরের বিষয়টি (১২ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন।

এদিকে সোমবার (১৬ অক্টোবর) হাসপাতাল থেকেই ভার্চুয়ালে আরটিভি নিউজকে জানান, জ্বর কমছে না, সেই সঙ্গে ঠান্ডারও বেশ অবনতি ঘটেছে। আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে। চিকিৎসকের পরামর্শ অনুয়ায়ী পূর্ণ বিশ্রামেই থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন। যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও কাজে ফিরতে পারি।

 

পরীমণির ফেসবুক থেকে নেওয়া

পরীমণির ফেসবুক থেকে নেওয়া

এর আগে পরীমণি ফেসবুকে লিখেছিলেন, আমার জীবনের শান্তি! আমি তোমাকে পেয়ে ধন্য, আলহামদুলিল্লাহ। হঠাৎ জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হতে হলো। দোয়া করবেন। সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজিও।

ওই ভিডিওতে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন পরীমণি। সঙ্গে রয়েছে অভিনেত্রীর ছেলে রাজ্য।

প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: