বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

শিরোনাম
রুয়েটে গাঁজা সেবনের অভিযোগে চার শিক্ষার্থীর সিট বাতিল ভারতে গরবা উৎসব ঘিরে মুসলিমদের নিয়ে বিজেপি বিধায়কের কুরুচিকর মন্তব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানের সঙ্গে চুক্তি: ট্রাম্প বাংলাদেশের সাথে ইতিবাচক সম্পর্ক রাখতে আগ্রহী ভারত: জয়সওয়াল বিশ্বজুড়ে মার্কিন সামরিক শক্তি ব্যবহারের কথা বললেন ট্রাম্প জাতিসংঘে স্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প ভারতে সাবান-শ্যাম্পুর প্যাকেটেও নিরামিষের চিহ্ন দেওয়ার নির্দেশ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার, বাবার বিরুদ্ধেই হত্যার অভিযোগ কুড়িগ্রামে সারের দাবিতে সড়ক অবরোধ, পরে বিতরণ

দেশে করোনায় আরও ৩৯ মৃত্যু, শনাক্ত ২৯৭৭

নিউজ ডেস্ক : দেশে নতুন করে ২ হাজার ৯৭৭ জনের দেহে নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৯ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় (বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১২ হাজার ৭০৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ২ হাজার ৯৭৭ জনের দেহে করোনাভাইরাস বা কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন।

এতে আরও জানানো হয়, বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৯ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩ হাজার ৩০৬ জনের মৃত্যু হলো। সর্বশেষ মারা যাওয়া ৩৯ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ৭ জন নারী।

এদিকে আগে থেকেই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ২ হাজার ৭৪ জন বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন জানিয়ে বুলেটিনে বলা হয়, এ নিয়ে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন সুস্থ হয়ে উঠেছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় এবং ১৮ মার্চ এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: