সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

শিরোনাম
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, চোটে নেই নাহিদ-লিটন-শরিফুল একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনমন্ত্রী সাতক্ষীরা এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিদায়ী সংবর্ধনা ও নতুন নির্বাহী প্রকৌশলীকে বরণ লক্ষ্মীপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ উজিরপুরে ১ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ গাজীপুর সিটি কর্পোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা অধিকার বুঝে নেওয়ার সঙ্গে সঙ্গে যথাযথ দায়িত্ব পালনের আহ্বান হাসনাতের ‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিদ্রোহী গান- মো: হাছান উদ্দিন মিয়াজী

অবশেষে করোনা মুক্তি, হাসপাতাল ছেড়ে বাড়িতে অভিষেক বচ্চন

নিউজ ডেস্ক : অবশেষে করোনা থেকে মুক্তি পেলেন তিনি। হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অভিষেক বচ্চন অভিষেকের শেষ কোভীদ-১৯ টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গেছে।

দীর্ঘ ২৮ দিন পর গতকাল শনিবার (৮ আগস্ট) তাকে নানাবতী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালের বোর্ডের ছবি পোস্ট করেছেন অভিষেক। তার সুস্থ হয়েও ওঠার জন্য যারা প্রার্থনা করেছেন, তাদের সকলকেই ধন্যবাদ জানিয়েছেন এই অভিনেতা।

পাশাপাশি নানাবতী হাসপাতালের যে সকল চিকিৎসক, নার্স ও কর্মীরা তার দেখাশোনা করেছেন, সুস্থ করে তুলেছেন, তাদেরকেও ধন্যবাদ জানাতে ভোলেননি অভিষেক।

হাসপাতাল থেকে বের হওয়ার সময় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন জুনিয়ার বচ্চন। তবে অভিষেকের আগেই ছাড়া পেয়েছেন তার বাবা অমিতাভ বচ্চন। গত ২ জুলাই তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছিল। এদিকে, করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন ও আরাধ্যাও। তারা সকলেই বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: