শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

শিরোনাম

আমার পাওয়ার কিছু নেই, এখন কিছু দিতে চাই: সাকিব

মাগুরা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ক্রিকেটার সাকিব আল হাসান বলেছেন, ‘মাগুরা থেকে আমার পাওয়ার কিছু নেই, এখন কিছু দিতে চাই।’ বৃহস্পতিবার বিকালে মাগুরা শহরের মোল্লাপাড়া ঈদগাহ মাঠে নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

সমাবেশে সাকিব আল হাসান বলেন, ‘আমি আপনাদের মাঝে কাজ করতে চাই। আগামী ৭ জানুয়ারি নৌকা প্রতীকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেবেন। আমি জয়ী হতে পারলে, আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমার জায়গা থেকে সর্বাত্মক কাজ করবো। আমি মাগুরার মানুষ। আমি মাগুরাবাসীকে কিছু দিতে পারিলে সারাজীবন শান্তি থাকবে মনের মধ্যে। এই সমাবেশে আপনাদের মাঝে উপস্থিত পেরে নিজে ধন্য মনে করছি।  আমার চাওয়ার কিছু নেই। এখন আপনাদের যদি কিছু দিতে পারি, আমি খুশি হবো।’


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: