শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

নির্মাতাকে বাঁচাতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তার আবেদন

মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত নাটক ও চলচ্চিত্র নির্মাতা মোহাম্মদ নোমান। বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি।

নোমানকে বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। ইতোমধ্যে নির্মাতার চিকিৎসা করাতে গিয়ে ব্যাপক অর্থ ব্যয় করতে হয়েছে পরিবারকে। তাই চিকিৎসা চালিয়ে নিতে প্রধানমন্ত্রীর কাছে সহায়তার আবেদন করেছেন নোমানের পরিবার।

জানা গেছে, পরিবার, নিকটাত্মীয় ও বিভিন্ন সংগঠনের সহযোগিতায় চলছে নোমানের ব্যয়বহুল চিকিৎসা। যা সময়ের সঙ্গে সঙ্গে দিনদিন বৃদ্ধি পাচ্ছে খরচ। চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে নোমানের পরিবারও এখন নিঃস্ব প্রায়।

নির্মাতার পরিবার জানায়, নোমানকে বাঁচাতে উন্নত চিকিৎসার প্রয়োজন। যেটার ব্যয়ভার আমাদের পক্ষে বহন করা সম্ভব নয়। আমরা প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছি। এ মুহূর্তে তার সহযোগিতা পারে বাবাকে তার সন্তানের কাছে, স্বামীকে তার স্ত্রীর কাছে ফিরিয়ে আনতে।

শুধু প্রধানমন্ত্রীর কাছে নয়, নোমানের চিকিৎসায় সমাজের বিত্তবান মানুষদের কাছ থেকেও সহযোগিতা কামনা করেছেন নির্মাতার পরিবার।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: