শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

ভেজা শাড়ির সবুজে অবুঝ সোহানা

ভেজা শরীরে ভিন্ন এক সোহানা সাবাকে আবিস্কার করল নেটদুনিয়া। নতুন বছরের প্রথম দিন সোমবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন অভিনেত্রী।

মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের আবেদনময়ী ছবি শেয়ার করে নেটিজেনদের নজর কাড়েন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। সবুজ শাড়িতে পানিতে ভেজা সাবার এই ছবিগুলো নেটিজেনদের মনে ঝড় তুলেছে।

ছবিগুলো পোস্ট করে ক্যাপশনে সাবা লিখেন, ‘হে হিম হে অর্ণব হে সমীরণ, হে অসঙ্গত হে বিকিরণ, সমস্ত ভ্রান্তি এ অব্দে থুয়ে, লয়ে যাও মোরে সুন্দর সন।’

ভেজা শাড়ির সবুজে অবুঝ সোহানা

ছবিগুলোতে বেশ আবেদনময়ী দেখা গেছে সোহানা সাবাকে। আবেদনময়ী এই রূপ পছন্দ করছেন ভক্তরা। কেউ মজা করে বলেছেন, ‘এই শীতে উষ্ণতার জন্য ছবিগুলোই যথেষ্ট।’

ভেজা শাড়ির সবুজে অবুঝ সোহানা

উল্লেখ্য, কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় পথচলা শুরু সোহানা সাবার। দেশের গণ্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও অভিনয় করেছেন এই আবেদনময়ী অভিনেত্রী। ‘আয়না’, ‘খেলাঘর’, ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’ থেকে ‘বৃহন্নলা’য় কাজের জন্য বেশ প্রশংসিত হয়েছেন এই অভিনেত্রী।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: