রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম
স্যান্ডপেপার বিতর্কের মধ্যেই সুখবর পেলেন কামিন্স এমবাপ্পের পেনাল্টি মিসের পর এস্পির ‘গোল্ডেন গোলে’ জিতল রিয়াল কোনো সুসংবাদ পেলে নবীজি যে দুটি কাজ করতেন একসঙ্গে দুই ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রযুক্তি উন্মোচন করল ইরান জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ ও জলবায়ু অর্থায়ন নিয়ে মতবিরোধে আটকে আছে চূড়ান্ত চুক্তি ইরানের সঙ্গে স্থায়ী চুক্তি করতে চান ট্রাম্প হারের মুখ থেকে পয়েন্ট কাড়ল আর্সেনাল প্রশান্ত মহাসাগরের ৩ কোটি ১৫ লাখ একর সমুদ্রতল ইজারা দিল ট্রাম্প প্রশাসন পরনে সাদা পোশাক, ১২ ব্যক্তি হেঁটে যাচ্ছেন টেকনাফ থেকে ঢাকায় শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাবির মুজিব হলের পকেট গেট খুলে দিল প্রশাসন

মোংলায় জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসুচি পালন

মোংলা থেকে মোঃ নূর আলম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকীতে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট শনিবার দিনব্যাপী মোংলায় উপজেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ, সম্মিলিত সাংকৃতিক জোট, মোংলা সরকারি কলেজেসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে নানা কর্মসুচি পালিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জীবিতেষ বিশ্বাস, থানা অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ার উল কুদ্দুস।

আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনী ভিত্তিক লিখিত প্রবন্ধ পাঠ করেন প্রভাষক মনোজ কান্তি বিশ্বাস। আলোচনা সভা সঞ্চলনায় ছিলেন প্রভাষক মাহবুবুর রহমান। সকাল ৮টায় মোংলা সরকারি কলেজের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলে জানা যায়। এছাড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে ”তোমার কীর্তির চেয়ে তুমি যে মহৎ” শীর্ষক স্মরণানুষ্ঠান হয়।

অন্যদিকে বিভিন্ন সংগঠনের আয়োজনে অন্যান্য যেসব কর্মসুচি পালিত হয় তা হলো সূর্য্যােদয়ের সাথে সাথে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা, র‌্যালী, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ, রচনা ও শিশু চিত্রাংকন প্রতিযোগিতা, দোয়া-মোনাজাত, বঙ্গবন্ধুর উপর ডকুমেন্টরি ফিল্ম প্রদর্শন ইত্যাদি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: