মঙ্গলবার, ০৯ Jun ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন

শিরোনাম
বটগাছের ছায়ায় ২০০ বছরের রতডাঙ্গা হাট নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা দিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক লক্ষ্মীপুরে খাল খননের মাটি দিয়ে তৈরি হচ্ছে রাস্তা, স্বস্তিতে হাজারো কৃষক নড়াইলে ডিজিটাল নিরাপত্তা ও ফ্যাক্ট চেকিংয়ে তরুণদের প্রশিক্ষণ ইরানের নতুন সর্বোচ্চ নেতার মধ্যে সাহসিকতা রয়েছে: ট্রাম্প বাজেট অধিবেশন শুরু, বাজেট প্রস্তাব ১১ জুন নড়াইলে বজ্রপাতে মৃত্যু ২ কালিগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি চৌদ্দগ্রাম নবাগত ইউএনও কে শুভেচ্ছা জানান উপজেলা ও পৌরসভা শ্রমিকদলের নেতৃত্ববৃন্দ দৌলতপুরে আলোচিত জোড়া হত্যা মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার

জামালপুরে দুই স্বাস্থ্যকর্মী ও সহোদর ভাইবোনসহ ৩০জনের করোনা শনাক্ত, আক্রান্ত ১১৭০

জামালপুর প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় নতুন করে প্রানঘাতী করোনা ভাইরাসে দুইস্বাস্থ্যকর্মী ও সহোদর ভাইবোন সহ ৩০ জনের নমুনা পরীক্ষায় করোনা সংক্রামণ শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে জামালপুর শেখ হাসিনা মেডিকল কলেজের ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষার রির্পোটে ৩০জনের করোনা পজিটিভরিপোর্ট ধরা পরে।

শনিবার (১৫আগস্ট) ওই ব্যক্তিদের দেহে করোনা পজেটিভ শনাক্ত নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগ।

জেলায় নতুন করে আক্রান্ত হয়েছে জামালপুর সদরে ২৩, ইসলামপুরে ২,সরিষাবাড়ীতে ২, মাদারগঞ্জে ২, মেলান্দহে ১ জন ।

জামালপুর সিভিল সার্জন ডাঃ প্রনয় কান্তি দাস জানান, জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ল্যাবে ৮২টি নমুনা পরীক্ষায় ৩০ জন করোনা শনাক্ত হয়। ওই ব্যক্তিরা জামালপুর জেনারেল হাসপাতালে ও নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়েছিল। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৭০জন।
আক্রান্ত ওই ব্যক্তিদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষায় পজেটিভ আসে।

এখন পর্যন্ত ৩৩ চিকিৎসক, একজন পল্লী চিকিৎসক, এক বেসরকারি চিকিৎসক, ৯২জন সরকারী স্বাস্থ্যকর্মী এবং ১৩জন বেসরকারী স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে।

করোনা আক্রান্তে মারা গেছে ১৯জন।এছাড়াও শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশন ইউনিট থেকে ছাড়প্রত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩৫জন ,উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকা হাসপাতালে রেফার্ড করা হয়েছে ২০জনকে।

এছাড়া জেলায় মোট আক্রান্তের সংখ্যা জামালপুর সদরে ৫৪৩, মেলান্দহে ১০৪, মাদারগঞ্জে ৬৬, ইসলামপুরে ১৭০ সরিষাবাড়ীতে ১৩৪, দেওয়ানগঞ্জে ৪৯, বকশিগঞ্জে ১০৪ জন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: