শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

শিরোনাম

তারকাদের নিয়ে ঈদ উপহার বিতরণ করল মানুষ ফাউন্ডেশন

রাজধানীর ভাসমান মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে বস্ত্র বিতরণ করেছে ‘মানুষ ফান্ডেশন’। এছাড়া ভাসমান মানুষদের একবেলা উন্নতমানের খাবারও বিতরণ করা হয়।

শনিবার (৩০ মার্চ) বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর মগবাজার, মালিবাগসহ আশপাশের এলাকায় এই ঈদ উপহার বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, চলচ্চিত্র নির্মাতা এস এ হক অলিক, নির্মাতা ও অভিনেতা কচি খন্দকার, প্রযোজক মোহাম্মদ আলিম উল্লাহ খোকন, কমিশনার মোক্তার সর্দার, একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান সাইফ উদ্দিন, অভিনেতা পাভেল ইসলাম, অভিনেতা তুহিন খান, মোহাম্মদ রাজু, অভিনেত্রী সায়েদা কামরুন রাহার শাহনুর, হাসিনা আনসার, শিশু শিল্পী সিমরিন লুবাবা ও সাদিকা মাহিলা শখসহ অনেকে।

মানুষ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা নাট্যনির্মাতা রানা বর্তমান বলেন, আমরা শুরু থেকে এখন পর্যন্ত সম্মানের সহিত মানব সেবায় কাজ করে আসছি। যারা উপস্থিত থেকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবা। বিশেষ ধন্যবাদ নাসির কাশেম ভাইকে, কেননা তার অর্থায়ন ও সহযোহিতায় এ কার্যক্রম সম্পন্ন করতে পেরেছি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: