বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন

শিরোনাম
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে গৌরনদীতে বিক্ষোভ তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র হলে রাজপথে নামবো – এমপি মজিবুর রহমান জুলাই অভ্যুত্থানের বীরত্বগাথা স্মরণে গোপালগঞ্জে ‘গানে গানে জুলাই’ অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত ও স্ট্রিট মেমোরি স্ট্যাম্প উদ্বোধন নড়াইলে ব্যবসায়ীকে কুপিয়ে জখম কুলাউড়ায় বিদ্যুৎ বিলে অসঙ্গতির অভিযোগ: অতিরিক্ত বিলের বোঝা গ্রাহকদের নারী ও শিশু নির্যাতন আইনের ৯খ ধারা নিয়ে হাইকোর্টের প্রশ্ন সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চায় সরকার : সালাহউদ্দিন আহমদ জুলাই গণঅভ্যুত্থান দিবসে পদ্মা-যমুনা সেতু জাদুঘরে প্রবেশ ফ্রি রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

বকশিগঞ্জে এক যুবকের মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের বকশিগঞ্জে রিপন মিয়া (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বকশিগঞ্জ থানা পুলিশ। নিহতর ব্যক্তি উপজেলার কামালপুর ইউনিয়নের মৃধাপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।

সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কামালপুর স্থল বন্দর এলসি স্টেশনের শফিকুল ইসলাম মাখ মিয়ার অফিস কক্ষ থেকে ঐ যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাতে কামালপুর এলসি স্টেশনের শফিকুল ইসলাম মাখ মিয়ার অফিস কক্ষের সিলিংয়ের সাথে রশি বেঁধে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় থাকে।

সকালে কাজে যাওয়ার সময় স্থানীয় লোকজন রিপনের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।

বকশিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট সত্যতা স্বীকার করে জানান প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা । ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর পাঠানো হচ্ছে । ময়নাতদন্তর রিপোর্ট পেলে জানা যাবে আত্মহত্যা না অন্য কিছু। তবে এব্যাপারে এখনো কোন মামলা হয়নি।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: