মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

মোংলায় পুষ্টি উন্নয়নে উপজেলা কিশোর-কিশোরী ফোরাম গঠন

মোংলা থেকে মোঃ নূর আলম : পুষ্টি উন্নয়নে অংশগ্রহণমূলক সমন্বিত প্রকল্প’র আওতায় রূপান্তর’র আয়োজনে ১৮ আগস্ট মঙ্গলবার সকালে মোংলা উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উপজেলা পর্যায়ে কিশোর-কিশোরী ফোরাম গঠন সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার সকাল ১১টায় কিশোর-কিশোরী ফোরাম গঠন সভায় সভাপতি এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূর আলম শেখ ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এ আনোয়ার উল কুদ্দুস।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপাই মেছেরশাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বদেশ মন্ডল, রূপান্তরের ক্রেইন প্রকল্পের কো-অর্ডিনেটর খালেদা আক্তার মুন, সিএস্ও শরিফুল বাসার, বিপাশা রায়, জেজেএস’র তরুন বড়–য়া প্রমূখ।

‌‌সবাই দেব দৃষ্টি, আর নয় অপুষ্টি শ্লোগানে কিশোর-কিশোরী ফোরাম গঠন সভায় তিন বছরের জন্য রিয়াজকে সভাপতি এবং তানভীরকে সাধারণ সম্পাদক করে মোংলা উপজেলা কিশোর-কিশোরী ফোরাম গঠন করা হয়।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: