মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন

শিরোনাম
ঢাবিতে সুফি সংস্কৃতি নিয়ে দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন রূপায়ণ গ্রুপের চেয়ারম্যানের মা ফরিদা বেগম আর নেই ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়াবেটিসের ওষুধ সংকট, ভোগান্তিতে নিম্ন আয়ের রোগী রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন সম্পন্ন উৎসাহ-উদ্দীপনায় শ্রী কৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমী উদযাপিত ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে অন্যতম শক্তিশালী মাধ্যম নৃত্য ও সংস্কৃতি : রুহুল কবির রিজভী যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর নতুন ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দিলেন ট্রাম্প মেসির পর অবসরের ঘোষণা দিলেন বিশ্বকাপজয়ী আরেক তারকা ভক্তদের সুখবর দিলেন মল্লিক বাড়ির বাবা-মেয়ে যে ৫ খাবার ফ্রিজে রেখে বাসি করে খেলে রোগীদের সুগার বৃদ্ধির ঝুঁকি কমবে!

সালমানকে খুনের পরিকল্পনাকারী গ্রেপ্তার

নিউজ ডেস্ক : করোনাকালে সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউডের হার্টথ্রব সালমান খানের। এরমধ্যে আবার তাকে খুন করার জন্য এক ব্যক্তি মরিয়া হয়ে উঠেছিলেন। এমনকী সালমানকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য দীর্ঘদিন থেকে পরিকল্পনা করছিলেন ওই ব্যক্তি। তবে তার পরিকল্পনা ভেস্তে দিয়েছে পুলিশ।

ফিল্মফেয়ারের প্রতিবেদন বলছে, সালমানকে হত্যার ছক কষা ওই ব্যক্তির নাম রাহুল আলিয়াস সাঙ্ঘি ওরফে বাবা আলিয়াস সুন্নি (২৭)। ১৫ আগস্ট উত্তরাখণ্ড থেকে রাহুলকে গ্রেপ্তার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে রাজস্থানের ভিওয়ানির বাসিন্দা রাহুল সালমানকে খুনের পরিকল্পনায় জড়িত।

ডিসিপি হেডকোয়ার্টার রাজেশ দুগ্গল জানান, সম্প্রতি ফরিদাবাদের রেশন ডিলার প্রবীনকে খুনের অপরাধে গ্রেপ্তার করা হয় রাহুলকে। গ্রেপ্তারের পর জেরার সময়ই প্রকাশ্যে আসে সালমানের খুনের পরিকল্পনা।

চলতি বছরের জানুয়ারি থেকেই সালমানকে খুনের পরিকল্পনা শুরু হয় বলে স্বীকার করেন রাহুল।

লকডাউনের আগে থেকেই পানভেলের ফার্ম হাউসে অবস্থান করছিলেন সালমান খান। সম্প্রতি তিনি মুম্বাই ফেরেন। শোনা যাচ্ছে, বিগ বস-এর নতুন মৌসুমের উপস্থাপনার কাজ শরু করবেন এ অভিনেতা। পাশাপাশি করবেন ‘রাধে- ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’-এর শুটিংও।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: