রবিবার, ৩১ মে ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন

শিরোনাম
তৃণমূলের অভিষেকের ওপর হামলা, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত নড়াইলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত রিকাবীবাজারে পুনঃ খাল খনন কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক শাহাদাত বার্ষিকীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী আজ লক্ষ্মীপুরে ড. মুজাফফর আহমদ চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন কুরবানিতে ২২ থেকে ২৩ লাখ পশু অবিক্রীত ট্রাম্পের ১.৮ বিলিয়ন ডলারের তহবিল স্থগিত কাপুর পরিবারে আবার বিয়ের ঘণ্টাধ্বনি, পাত্রী কে

৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

4.3 magnitude earthquake in Afghanistan

নিউজ ডেস্ক: রাশিয়ার সুদূর-পূর্ব কামচাটকা উপদ্বীপে ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় রোববার (১৮ আগস্ট) ভোরে এ ভূকম্পন অনুভূত হয়। আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ পরিষেবার বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

স্থানীয় জরুরি পরিষেবা মন্ত্রণালয় জানিয়েছে, অঞ্চলটির রাজধানী পেট্রোপাভলভস্ক-কামচাটস্কিসহ উপকূলে বেশ কয়েকটি কম্পন অনুভূত হয়েছে। কামচাটকায় রাশিয়ার জরুরি পরিষেবা মন্ত্রণালয়ের আঞ্চলিক শাখা টেলিগ্রামে বলেছে, ‘উদ্ধারকারী এবং ফায়ার সার্ভিসের অপারেশনাল দল ভবনগুলো পরিদর্শন করছে।’মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার পরেই পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে ৫০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের পর তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের জাতীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র সুনামি সতর্কতা জারি করলেও পরে তারা জানিয়েছে, সুনামির ঝুঁকি কেটে গছে। তবে, স্থানীয় কর্তৃপক্ষ কোনো সুনামির সতর্কতা জারি করেনি।

রাশিয়ার ইউনিফাইড জিওফিজিক্যাল সার্ভিসের কামচাটকা শাখার ওয়েবসাইট অনুসারে, ভূমিকম্পের পরে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়। তবে এগুলোর মাত্রা কম ছিল।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: