রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

এবার টেলিভিশনে ভিডিও দেখার অ্যাপ আনল এক্স

বর্তমানে বিশ্বের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম একটি এক্স (সাবেক টুইটার)। এটি শুধু এলিট শ্রেণির মানুষেরাই নন সাধারণ মানুষেরাও এখন ব্যবহার করছেন। বাংলাদেশসহ বিশ্বের অনেক দেশে রয়েছে এর ব্যবহারকারী। ইলন মাস্ক মালিকানা নেওয়ার পর বিভিন্ন অ্যাপের জনপ্রিয় সুবিধাগুলো এক্সে যুক্ত করছেন। সেই ধারাবাহিকতায় এবার ইউটিউবের আদলে ‘এক্স টিভি’ অ্যাপের পরীক্ষামূলক সংস্করণ উন্মুক্ত করেছে এক্স।

এক্সের তথ্যমতে, অ্যাপটির মাধ্যমে এক্সে অন্যদের পোস্ট করা সব ভিডিও টেলিভিশনের বড় পর্দায় দেখা যাবে। এমনকি এতে প্রচারিত লাইভ ভিডিওগুলোও দেখার সুযোগ মিলবে। এক্স অ্যাকাউন্ট ব্যবহার করে এই অ্যাপটি সহজেই ব্যবহার করা যাবে। প্রাথমিকভাবে গুগল প্লে, অ্যামাজন ও এলজির অ্যাপ স্টোর থেকে নামিয়ে স্মার্ট টেলিভিশনে অ্যাপটি ব্যবহার করা যাবে। শিগগিরই অ্যাপটির পূর্ণাঙ্গ সংস্করণ চালু করা হবে।ধারণা করা হচ্ছে, ইউটিউবসহ বিভিন্ন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি নিজেদের ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত করতেই টেলিভিশনের উপযোগী অ্যাপটি উন্মুক্ত করেছে এক্স।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: