বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

শিরোনাম
সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজ আর নেই কলকাতা নিউ মার্কেটের পাশেই হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ রাষ্ট্রপতি নির্বাচন: সিইসির সহায়ক হিসেবে ২০ কর্মকর্তা নিয়োগ গোপালগঞ্জে বাস থেকে তিন কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার নড়াইলে জাতীয় মৎস্য পক্ষ এর সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ উত্তর-পূর্ব সীমান্তে বিজিবির অভিযানে ৮৩০ কোটি টাকার চোরাচালান পণ্য উদ্ধার স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদন্ড উজিরপুরে ৪১ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি হারতা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর উদ্বোধন জলাবদ্ধতায় নাকাল গৌরনদী পৌরবাসী, ডেঙ্গু ও চর্মরোগের চরম স্বাস্থ্যঝুঁকি

বগুড়ার শেরপুরে ৩৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী বউ-শাশুড়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি :  বগুড়া শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের রণবীরবালা গ্রাম থেকে ২ মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ( শেরপুর-ধুনট) সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এর নির্দেশনায় শেরপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে শেরপুর থানার এসআই আতিকের পরিচালনায় এসআই সাচ্চু বিশ্বাস, এএসআই সবুজ মিয়া, এএসআই আক্কাস আলী, এএসআই জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ গত ২১ আগস্ট শুক্রবার দিনগত রাত ৯ টা দিকে উপজেলার রণবীরবালা এলাকায় এ অভিযান চালিয়ে তাদের কে গ্রেফতার করে বলে জানা যায়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দুই মহিলা হলেন রনবীরবালা গ্রামের মোঃ শাজাহান আলী সাজুর স্ত্রী সুমি খাতুন (৩২) ও মোঃ জহুরুল ইসলাম মিলনরে স্ত্রী মমতাজ বেগম (৫২)। ৩৬ বোতল ফেন্সিডিলসহ এই দুই মহিলা মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে যানা গেছে।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এর সাথে কথা হলে তিনি বলেন, আটককৃত দুই মহিলা ঐ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের কে আটক করে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদক নির্মূল করতেই এই অভিযান করা হয়। শেরপুর উপজেলাকে মাদক মুক্ত করতে এ অভিযান অব্যহত থাকবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: