বৃহস্পতিবার, ১৮ Jun ২০২৬, ১১:৫২ অপরাহ্ন

শিরোনাম
ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ কালিয়াকৈরে কারখানার পানি পান করে শতাধিক শ্রমিক অসুস্থ চৌদ্দগ্রামে ট্রাকের পেছনে বাসের ধাক্কা, চালক নিহত নড়াইলে তিনদিন ব্যাপী ফল মেলা উদ্ধোধন লক্ষ্মীপুরে যুবদলের পুর্নাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ঢাকা-আরিচা মহাসড়কের মূলজানে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২, আহত ২ বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ মিল্কভিটা চেয়ারম্যান শাতিল ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে অর্থ লোপাটের অভিযোগ সুবর্ণচরে ৬১৫ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠান

বন্যার্তদের ত্রাণ দিতে গিয়ে দুর্ঘটনায় আহত চবির শিক্ষার্থীর মৃত্যু

বন্যার্তদের জন্য ত্রাণ দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশ মারা গেছেন।

বন্যার্তদের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ত্রাণবাহী ট্রাকে নোয়াখালী যাওয়ার পথে গত ২৭ আগস্ট মঙ্গলবার মীরসরাইয়ের জোরারগঞ্জ এলাকায় ট্রাকটি দুর্ঘটনায় কবলিত হয়। এসময় ১২ জন শিক্ষার্থী গুরুতর আহত হন।

এ ঘটনায় গুরুতর আহত দিনাজপুর খানসামা উপজেলার বাসিন্দা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ফাহিম আহমেদ পলাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৭ আগস্ট রাতে ভর্তি করা হয়।

ফাহিমের পারিবারিক সূত্রে জানা গেছে, গত সোমবার ২ সেপ্টেম্বর রাতে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফাহিমের মৃত্যুর খবরে তার নিজ এলাকা দিনাজপুরের খানসামা উপজেলায় শোকের ছায়া নেমে আসে। নিহত পলাশ জেলার খানসামা উপজেলার ভাবকী ইউনিয়নের ভাবকী গ্রামের মুন্সিপাড়া এলাকার আক্কাস আলীর পুত্র।

তার পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, দুর্ঘটনার দুই দিন আগে থেকেই বন্যার্তদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থীরা। গত ২৬ আগস্ট রাত ৩টার দিকে ট্রাকে করে নোয়াখালী সেনবাগের উদ্দেশে ত্রাণ নিয়ে রওনা দেন। পথে মীরসরাই অতিক্রম করার পর জোরারগঞ্জ এলাকায় পৌঁছালে চালকের অসাবধানতার কারণে সামনে থাকা একটি গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের আসনে থাকা দু’জন শিক্ষার্থী গুরুতর আহত হন এবং ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে ওই বিভাগের শিক্ষার্থীদের সংগৃহীত তৃতীয় দিনের ত্রাণ ছিল।

ফাহিম আহমেদ পলাশের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খানসামা উপজেলার শিক্ষার্থীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

পরিবারের পক্ষ থেকে জানায়, নিহত পলাশের লাশ বুধবার রাতে তার গ্রামের বাড়ি দিনাজপুর জেলার খানসামা উপজেলার ভাবকি গ্রামে পৌঁছে। আজ (বৃহস্পতিবার) পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন হওয়ার কথা রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: