বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন

শিরোনাম
কিশোর গ্যাং সন্দেহে কুমিল্লায় এক রাতেই আটক ৬২৪ ৬ মামলার আসামী বিল্লাল ডিবির অভিযানে ৫শ পিস ইয়াবাসহ গ্রেফতার অস্ট্রেলিয়ার সরকারি স্বাস্থ্য সংক্রান্ত ওয়েবসাইট হ্যাক করল ‘ওপেনএআই–এর এজেন্ট’ কুলাউড়ায় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন গোবিপ্রবিতে ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে নবীন বরণ: দেশপ্রেম ও নেতৃত্ব বিকাশের আহ্বান ভারতে স্লিপার বাসে আগুন, নিহত ৯ মানিকগঞ্জে ১৩ ঘোড়া জবাই করে মাংস প্রক্রিয়াজাত করার অভিযোগে ৯ জনের কারাদণ্ড মোংলায় প্লাস্টিক দূষণ রোধে আলোচনা ও পরিচ্ছন্নতা কর্মসুচি পালন সাইকেলে কক্সবাজার থেকে এভারেস্টের বেজ ক্যাম্পে পৌঁছালেন বীর কুমার রাশা ইউসিফের ১৯৫ দেশ ভ্রমণ

জামালপুরে এক বৃদ্ধের লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের এক বৃদ্ধ যাকে গত শুক্রবার সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তাকে পাওয়া গেল গতকাল শনিবার সকালে মেলান্দহ উপজেলার আদ্রা ইউনিয়নের একটি পুকুরে লাশ হয়ে ভেসে থাকতে।

নিহতের নাম সামাদ মিয়া (৬০)। তিনি জামালপুর পৌরসভার হাটচন্দ্রা গ্রামের মৃত তাজ মাহমুদ শেখের ছেলে। মেলান্দহ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, সামাদ মিয়া গত শুক্রবার সকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরের দিন সকালে মেলান্দহ উপজেলার পূর্ব আদ্রা গ্রামের বাসিন্দারা স্থানীয় একটি পুকুরে লাশ হয়ে ভাসতে থাকলে পুলিশকে খবর দেয় ।

পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন ।

তিনি আরও বলেন, নিহত সামাদ মিয়া মানসিক বিকারগ্রস্ত ছিলেন। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মামলা করা হবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: