বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন

শিরোনাম
পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত

অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিন রেকর্ড করছে হ্যাকাররা

সম্প্রতি একধরনের ট্রোজান ম্যালওয়্যারের সন্ধান পেয়েছেন সাইবার নিরাপত্তা গবেষকেরা। তাদের মতে সেটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে লুকিয়ে থেকে তথ্য চুরি এবং ব্যবহারকারীর অজান্তে ফোনের স্ক্রিন রেকর্ড করতে পারে। যা ব্যবহারকারীর কার্যক্রম নজরদারির পাশাপাশি ব্যক্তিগত তথ্য চুরি করে।

সাইবার অপরাধীরা লিয়ানস্পাই নামের ম্যালওয়্যার দিয়ে মূলত রুশ ব্যবহারকারীদের ফোনে হামলা চালাচ্ছে। এটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য বেশ বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। মূলত চলতি বছরের মার্চ মাসে এই ম্যালওয়্যারের সন্ধান পেলেও এটি দীর্ঘদিন শনাক্ত করা যায়নি। অন্তত তিন বছর ধরে ম্যালওয়্যারটি সাইবার নিরাপত্তা গবেষকরা খুঁজে পাননি।

এটি ব্যবহারকারীর অনুমতি ছাড়াই অপারেটিং সিস্টেমের ত্রুটি (বাগ) কাজে লাগিয়ে ফোনে প্রবেশ করতে পারে। এরপর ব্যবহারকারী কোনো অপরিচিত লিংকে ক্লিক করলে বা ফাইল নামালে ম্যালওয়্যারটি পূর্ণাঙ্গভাবে ইনস্টলড হয়ে যায়। তারপর সেটি যন্ত্রের বিভিন্ন তথ্য সংগ্রহের অনুমতি স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নেয়। এমনকি ফোনের কন্ট্যাক্ট ও কল লগসের তথ্যও সংগ্রহ করে।

সাইবার নিরাপত্তা গবেষকেরা বলছেন, লিয়ানস্পাইয়ের মতো ভয়ানক ম্যালওয়ার থেকে সুরক্ষিত থাকতে সব সময় অফিসিয়াল অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে হবে। এ ছাড়া বেনামি অ্যাপ ব্যবহারেও সতর্ক থাকতে হবে। হালনাগাদ করা অপারেটিং সিস্টেম ও অ্যাপ ব্যবহার করতে হবে। কারণ হালনাগাদ সংস্করণে ত্রুটির সমাধান করা হয়। এ ছাড়া ফোনের কোন অ্যাপের কোন তথ্য সংগ্রহের অনুমতি রয়েছে তা নিয়মিত যাচাই করতে হবে। পাশাপাশি স্পাইওয়্যার শনাক্তের বিভিন্ন টুলও ব্যবহার করা যেতে পারে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: