শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

শিরোনাম
সাতক্ষীরায় মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত ধনবাড়ী-বাজিতপুর সড়ক গিলে খাচ্ছে পুকুরে,জন-দুভোর্গ চরমে! নড়াইলের লোহাগড়া এম কে মিতালী মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াকে ফেনীতে সংবর্ধনা কুয়েতে চীনা প্রতিষ্ঠানের ভবনে ইরানের হামলা, নিহত ১ ‘শেখ হাসিনাকে কপি করবেন না’, বিএনপিকে নাহিদ ইসলামের আহ্বান সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিতে ব্যয় প্রায় ৯৫০ কোটি টাকা মুন্সীগঞ্জে সনাকের সাথে জেলা প্রাথমিক শিক্ষা কর্তৃপক্ষের সভা সেবার মানোন্নয়নে বিভিন্ন সুপারিশ উপস্থাপন নড়াইলের লোহাগড়ায় নবাগত নির্বাহী কর্মকর্তার যোগদান

হত্যাকারীদের ইসলামী আন্দোলন মাফ করবে না: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির (চরমোনাই পীর) মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, যারা নির্বিচারে সাধারণ মানুষদের হত্যা করেছে, তাদেরকে নিহতের পরিবার মাফ করতে পারে। বাংলাদেশের সবাই মাফ করতে পারে। কিন্তু ইসলামী আন্দোলন তাদের মাফ করতে পারে না। তাদের বিচার হবে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জামালপুরে এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম বলেন, ৫ আগস্টের পর ইসলামী আন্দোলন মন্দির পাহারা দেয়, কাজ করে। তখন অন্য একটি দল জমি দখল, লুট ও চাঁদাবাজি করেছে।ইসলামী আন্দোলন জামালপুর জেলা শাখা এই গণসমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জামালপুর জেলার সভাপতি ডা. সৈয়দ ইউনূস আহমাদ।

এসময় ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ মাহবুবুর রহমান, দপ্তর সম্পাদক লোকমান হোসেন জাফরী, গণসমাবেশ বাস্তবায়নকারী কমিটির সদস্য সচিব মুফতি মোস্তফা কামালসহ জেলার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

উল্লেখ্য, গণসমাবেশে দলটির হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: