রবিবার, ১২ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

শিরোনাম
ফুটবল বিশ্বকাপে মাঠের ৯০ মিনিট ছাড়িয়ে অর্থনীতির যে মহাযজ্ঞ বাবার মৃত্যুর প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির বন্যার কারণে ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত নাজিমগঞ্জ বাজারের প্রবীণ মাংস ব্যবসায়ী আব্দুর রশিদ আর নেই পুরনো আইন দিয়ে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়, কার্যকর আইন আনছে সরকার: আবুল খায়ের ভূঁইয়া ফুলবাড়ীতে আমন চাষে তোড়জোড়, জলাবদ্ধতা থেকে চারা গাছ রক্ষায় দোগাছি তৈরিতে ব্যস্ত কৃষক গোপালগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার উজিরপুরের মোঃ শহিদুল ইসলাম লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে গাছের চারা বিতরণ ও ফলজ বাগান উদ্ধোধন কুমিল্লার সংরক্ষিত মহিলা সংসদ সদস্য রাশেদা বেগম হীরার সঙ্গে কামরুল হুদার সাক্ষাৎকার

কলিং ফিচারে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ

মেটার মালিকানাধীন জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপ। বার্তা আদান-প্রদানের পাশাপাশি সহজে কথা বলা ও ভিডিও কল করার সুযোগ থাকায় অনেকেই এটি নিয়মিত ব্যবহার করেন। তাই ব্যবহারকারীদের অভিজ্ঞতা ও নিরাপত্তা ব্যবস্থা আরও ভালো করতে একের পর এক ফিচার নিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় এবার গ্রুপ কলিং ফিচারে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ।

হোয়াটসঅ্যাপে গ্রুপ কলিংয়ের ক্ষেত্রে এতদিন ফোন এলে সব সদস্যের কাছে রিং হতো। কিন্তু এখন থেকে আর তা হবে না। এবার লিঙ্ক থেকেই গ্রুপ কলিংয়ে যুক্ত হওয়া যাবে। এক্ষেত্রে কেউ গ্রুপ কলিংয়ের জন্য একটি লিংক তৈরি করলে তাতে ক্লিক করেই বাকি সদস্যরা যুক্ত হতে পারবেন। ফলে যেকোনো সময় চাইলেই সদস্যরা জয়েন করতে পারবেন। এতে কোনো জটিলতা নেই বললেই চলে।

যদিও বছর দুয়েক আগেই এই লিঙ্কের ফিচার এনেছিল হোয়াটসঅ্যাপ। তবে আপডেটের ফিচারে ব্যবহারকারীরাই লিঙ্ক তৈরি ও তা গ্রুপে শেয়ার করতে পারবেন।

এছাড়া জানা গেছে, ভিডিও কলিংকে আরও আকর্ষণীয় করার লক্ষ্যেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। সংস্থাটি নিয়ে আসছে অগমেন্টেড রিয়ালিটি তথা এআই ফিল্টার। যার সাহায্যে স্ন্যাপচ্যাটের মতোই ফিল্টারের মজা নিতে পারবেন ইউজাররা। তারা ভিডিওকল চলাকালীন নিজেদের মুখে এআই ফিল্টার লাগাতে পারবেন। এতে নানা ধরনের এফেক্টসও বেছে নেওয়ার সুযোগ থাকছে। এছাড়া ত্বক মসৃণ দেখানোর টুল এবং কম আলোয় উন্নত দৃশ্যমানতার জন্য লো লাইট মোডের মতো বৈশিষ্ট্য থাকবে।
কেবল নিজের মুখই নয়, ব্যাকগ্রাউন্ডও এডিট করা যাবে। এডিটিং টুলের মাধ্যমে ইউজাররা তাদের ব্যাকগ্রাউন্ড কাস্টমাইজ করতে পারবেন। আবার চাইলে ব্লার করার অপশনও রয়েছে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: