বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

শিরোনাম
পাবনায় অবৈধভাবে মজুত ৪৬৬ বস্তা সার জব্দ, জরিমানা গর্ডনের জোড়া গোল, সাবাহর জালে বার্সেলোনার চার শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা ‘ওয়েস্ট বেঙ্গল’ নাম পরিবর্তনের প্রস্তাব বিজেপির, সত্যিই কি বদলে যাচ্ছে রাজ্যটির নাম নোয়াখালী জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান শিপন ৩ দিনের রিমান্ডে পুলিশে অভ্যন্তরীণ নজরদারি: দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেপ্তার, একজন হেফাজতে, নজরদারিতে অনেকে শহীদদের স্মারক নিয়ে শুরু হচ্ছে দুই দিনের বিশেষ প্রদর্শনী নেপালকে ১৬০ কোটি ডলার দিয়ে কি নতুন সম্পর্কের সূচনা করছে ভারত হাসান নেওয়াজ: পাকিস্তানের নতুন ভরসা বাংলাদেশের ওপর নতুন মার্কিন শুল্ক হতে পারে ১৮% পর্যন্ত

স্টোরিজে নতুন সুবিধা চালু করল ইনস্টাগ্রাম

ছবি ও ভিডিওভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। বিগত কয়েক বছরে সারা বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে মেটার মালিকানাধীন এই প্রতিষ্ঠান। বর্তমানে তরুণ প্রজন্মের একটা বড় অংশ ফেসবুকের চেয়ে ইনস্টাগ্রামেই সময় কাটাতে বেশি পছন্দ করেন। তাইতো ব্যবহারকারীদের জন্য নতুন নতুন ফিচার নিয়ে হচ্ছে প্রতিষ্ঠানটি। সেই ধারাবাহিকতায় এবার স্টোরিজে মন্তব্য করার সুযোগ চালু করেছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামের স্টোরিজ সুবিধার মাধ্যমে সহজেই ছবি ও ভিডিও পোস্ট করা যায়। যা ২৪ ঘণ্টা পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যাওয়ায় অনেকেই পারিবারিক অনুষ্ঠান, ভ্রমণসহ দৈনন্দিন বিভিন্ন আয়োজনের ছবি বা ভিডিও নিয়মিত ইনস্টাগ্রাম স্টোরিজে প্রকাশ করেন। তবে এতদিন এতে প্রতিক্রিয়া জানানো গেলেও কোনো মন্তব্য করা যেত না। ফলে পোস্টদাতারা ছবি বা ভিডিওগুলো সম্পর্কে অন্যদের মতামত জানতে পারতেন না। তাই এ সমস্যা সমাধানে নতুন এই সুবিধা চালু করা হয়েছে।

তবে, ইনস্টাগ্রাম স্টোরিজে মন্তব্য করার সুযোগ শুধু অ্যাকাউন্টটিকে অনুসরণকারী ব্যক্তিরা পাবেন। অর্থাৎ কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অনুসরণ না করলে সেই অ্যাকাউন্টের পোস্ট করা স্টোরিজে মন্তব্য করা যাবে না।

এ ছাড়া স্টোরিজ প্রকাশের সময় কোন কোন ইনস্টাগ্রাম ব্যবহারকারী মন্তব্য করতে পারবেন, তা-ও নির্ধারণ করে দেওয়া যাবে। এর ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে ইনস্টাগ্রাম।

ইনস্টাগ্রামের মুখপাত্র এমিলি নরফোক জানিয়েছেন, স্টোরিজে মন্তব্য করার সুযোগ চালু বা বন্ধ রাখা যাবে। যেসব ব্যবহারকারী এতে মন্তব্য করবেন, তাদের প্রোফাইল ছবি ছোট করে নিচে দেখা যাবে। আবার নির্দিষ্ট সময় পর স্টোরিজের সঙ্গে মন্তব্যগুলোও স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।


Classic Software Technology
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০২০ বাঙলার জাগরণ
কারিগরি সহযোগিতায়: